মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

All Rounder Rishi Dhawan announces retirement from Indian white-ball cricket

খেলা | অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক, বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হতেই অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের

KM | ০৬ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দিয়ে অভিষেক। তিন-তিনটি ওয়ানডে খেলেছিলেন। ১২ রান এবং একটি উইকেট সংগ্রহ করেছিলেন সেই সিরিজে। সেই বছরই জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। ৪২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। সেই ঋষি ধাওয়ান সাদা বলের ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেন। বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেললেন। ৮ ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নেন তিনি। হিমাচল প্রদেশের জয়ের পিছনে অবদান রয়েছে তাঁর। ব্যাট করতে  নেমে ৪২ বলে অপরাজিত ৪৫ রান করেন ঋষি। হিমাচল প্রদেশ ম্যাচটি জেতে আট উইকেটে। 

ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ঋষি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, হিমাচল প্রদেশ  ও যে ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। 

বিদায় বার্তায় ঋষি ধাওয়ান লিখেছেন, ''বিষন্ন হৃদয়ে সীমীত ওভারের ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। যদিও আমার মধ্যে কোনও অনুশোচনা নেই। গত ২০ বছর ধরে এই খেলাটাই আমার জীবনকে সজ্ঞায়িত করে এসেছে। এই খেলাটি আমাকে অপরিসীম আনন্দ এবং অগণিত মুহূর্ত উপহার দিয়েছে। সেই সব স্মৃতি আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।'' 

৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ৩৯ টি আইপিএল ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে। ধাওয়ান আইপিএলে ২১০ রান এবং ২৫টি উইকেট নেন। ২০২৪-২৫ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে সাতটি ইনিংসে ১৯৬ রান করেন ধাওয়ান। আটটি উইকেট সংগ্রহ করেন তিনি। 

এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সময়টা ভাল যায়নি ঋষি ধাওয়ানের। পাঁচটি ইনিংস থেকে ৮৯ রান করেন তিনি। মাত্র ২টি উইকেট তাঁর ঝুলিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে ধাওয়ান ১৩৫টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৭৪০ রান। উইকেট নিয়েছেন ১১৮টি। ঋষি ধাওয়ান সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে গেলেও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেননি এখনও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া