মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

AB de Villiers offers Virat Kohli key advice

খেলা | 'বিরাট, মাঠের ভিতরে ঝামেলায় জড়িও না', বন্ধুকে ফর্মে ফেরার পরামর্শ ডি ভিলিয়ার্সের

KM | ০৬ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে জরিমানা গোনা। দর্শকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়া। বর্ডার-অস্ট্রেলিয়া সিরিজে মাঠের বাইরের ঘটনায় ক্রিকেট থেকে ফোকাস সরে গিয়েছিল বিরাট কোহলির? 

পারথের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে দারুণ শুরুর  ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সিরিজ যত গড়াতে থাকে, বিরাট কোহলি ততই যেন ক্রিকেট থেকে দূরে সরে যান। ক্রিকেটের বাইরের ঘটনায় জড়িয়ে পড়েন। 

মাঠের ভিতরে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ো না।  প্রিয় বন্ধুকে পরামর্শ এবি ডি ভিলিয়ার্সের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ''পরবর্তী মুহূর্তের জন্য মন তৈরি করতে হবে। বিরাট মাঠের ভিতরে লড়াইয়ে জড়িয়ে পড়ছে। এটাই ওর বড় শক্তির জায়গা। এটাই আবার দুর্বলতার কারণ। সিরিজ চলাকালীন প্রতিপক্ষের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকী দর্শকদের সঙ্গেও লড়াইয়ে জড়িয়েছে। বিরাট লড়াই পছন্দ করে কিন্তু যখন জীবনের সেরা ফর্মে নেই, তখন এই ধরনের লড়াই থেকে দূরে সরে থাকাই উচিত।'' 
পারথের সেঞ্চুরির পর থেকে কোহলি অন্যান্য ঘটনায় জড়িয়ে দিগভ্রষ্ট হয়ে পড়েন। ডিভিলিয়ার্স মনে করেন কোহলি বড্ড বেশি জড়িয়ে পড়ছেন অন্য ঘটনায়। কখনও কখনও ও দেখাতে চায় গোটা দেশকে যে তোমাদের হয়ে আমি লড়ছি। ওর দক্ষতা, শ্রেষ্ঠত্ব এবং অভিজ্ঞতা প্রশ্নাতীত। প্রতিটি বলে নিজেকে তৈরি করাটাই এখন থেকে ফোকাস করতে হবে। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বিরাট কোহলি ১৪ ম্যাচে ৭৫১ রান করেন। দুটো সেঞ্চুরির পাশাপাশি  তিনটি পঞ্চাশ রয়েছে তাঁর নামের পাশে। সর্বোচ্চ রান ১২১। 

২০২৪-২৫ মরশুমটা কঠিন গিয়েছে বিরাটের জন্য। ১০টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৮২ রান। একটা সেঞ্চুরি এবং একটা পঞ্চাশ  রান করেন। 

তবে কোহলির মতো বড় মাপের ক্রিকেটাররা জানেন কঠিন সময় থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া