মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'মানছি ভুল হয়েছে', বিজিটির পুরস্কার বিতরণে গাভাসকারকে না ডাকায় এবার ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

Kaushik Roy | ০৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ১০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ১০ বছর পর বর্ডার-গাভাসকার ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্টে ভারতকে ছয় উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের দখলে নেয় তারা। বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাসকার অবং অ্যালান বর্ডারের নামে এই ট্রফি। কিন্তু ট্রফি বিতরণ অনুষ্ঠানে বর্ডার উপস্থিত থাকলেও, কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকারকে মঞ্চে দেখা যায়নি। ট্রফি বিতরণ অনুষ্ঠানের সময় গাভাসকারকে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রফি তুলে দেন আরেক কিংবদন্তি অ্যালান বর্ডার। গাভাসকার পরে স্পষ্ট বলেন, আমি অবশ্যই মঞ্চে থাকতে চাই। এই সিদ্ধান্তে আমি মোটেই খুশি নই। এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর অবশেষে বিবৃতি জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ট্রফি বিতরণ অনুষ্ঠানে সুনীল গাভাসকরের অনুপস্থিতি আদর্শ চিত্র ছিল না।

 

বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, আমরা স্বীকার করছি যদি সুনীল এবং অ্যালান দুজনকেই মঞ্চে আমন্ত্রণ জানানো হত, তাহলে অনুষ্ঠানটি আরও ভাল হত।ক্রিকেট অস্ট্রেলিয়া আরও ব্যাখ্যা করে জানায়, ট্রফি প্রদানের জন্য একমাত্র একজন কিংবদন্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল। সিরিজের ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া জেতার কারণে অ্যালান বর্ডারকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে বিজয়ী দলের সাথে যুক্ত কিংবদন্তি ট্রফি তুলে দিতে পারেন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে। সুনীল গাভাসকারের হয়ে অনেকেই এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া