মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৫ জানুয়ারী ২০২৫ ০২ : ৩৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট-ফুটবল-সহ একাধিক খেলার খবরাখবর রাখেন তাঁরা। সেই সব ম্যাচের রিপোর্টিংও করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
ক্রীড়া সাংবাদিকরা যে বল পায়েও দারুণ সাবলীল এবং দক্ষ, তার পরিচয় পাওয়া গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টে (এ শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ।
নামেই ফুটবল টুর্নামেন্ট। আসলে ছিল ফুটবল উৎসব। সেই উৎসবে যদি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকেন, তাহলে তা সব অর্থেই পূর্ণতা পায়।
হাজারো ব্যস্ততার মধ্যেও মহারাজ রবিবার দুপুর দুপুর উপস্থিত হন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। তিনি আসার পরই উৎসাহ, উদ্দীপনা বেড়ে যায় বহুগুণে। অংশগ্রহণকারী সব দলগুলোকে তিনি উৎসাহ দেন। নিজে বল ঠেলে দেন গোলে। তাঁর ফুটবল প্রেমের কথা সবারই জানা। বল পায়ে মহারাজ সৌরভ ছড়িয়ে গেলেন ক্লাবের মাঠে।
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের প্রসঙ্গ উত্থাপ্পন করে সৌরভ বলেন, ''এরা সারাদিন খবরের পিছনে ছুটে বেড়ায়। আবার ফুটবলও খেলে দারুণ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে আমি বহু বছর ধরে রয়েছি। জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছি এই ক্লাবে। এখানে যতবার আসি, একেবারে হৃদয়ের টান অনুভব করি।''
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রেসিডেন্ট সুভেন রাহা বললেন, ''সৌরভ আমাদের পরিবারেরই অংশ।''
প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে মোট ২২টি দল অংশ নেয় এই ফুটবল উৎসবে। রবি-সোম দু'দিন ধরে হবে এই প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পরে ক্লাবের মাঠে ফেরে এই টুর্নামেন্ট। রবিবার আজকাল ওয়েব বিভাগ পরাস্ত হয় টিম ময়দানের কাছে।
ক্লাবের মাঠে সৌরভ আসার পরই উৎসাহের বাঁধ ভাঙে। প্রবল ভিড়ের মাঝেও মিডিয়া ফুটবল নিয়ে দীর্ঘক্ষণ ধরেই নিজের আবেগের কথা প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলে যান, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে তিনি থাকবেন।
সৌরভ কন্যা সানা আজ লন্ডনে ফিরে যাচ্ছেন। সৌরভ স্বয়ং যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। কিন্তু হৃদয়ের টান কি কেউ উপেক্ষা করতে পারেন? সৌরভ বলেন, ''প্রবল ব্যস্ত। তার মধ্যেও এলাম ভালবাসার টানে।''
সকালে ফুটবলারদের সঙ্গে পরিচয় করে যান প্রাক্তন তারকা ফুটবলার আলভিটো ডি’কুনহা। এসেছিলেন, মহামেডান কর্তা বেলাল আহমেদ খান। ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক ছিলেন সারাক্ষণ।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত টিমরা উঠেছে নক আউটে। সোমবার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলা সাংবাদিকদেরও একটি প্রীতি ম্যাচ হবে। বিকেলে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেবেন সদ্য সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি