শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেরা ফিল্ম বিভাগে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেবালয় ভট্টাচার্য পরিচালিত বাদামি হায়নার কবলে, শমীক রায়চৌধুরীর বেলাইন, অঞ্জন দত্তের চালচিত্র এখন এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের মানিক বাবুর মেঘ ছবিটির সঙ্গে মনোনীত হয়েছে। নেই গত বছরের অন্যতম জনপ্রিয় ও বক্স-সফল ছবি বহরূপী! সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র), সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) এবং প্রতিম ডি গুপ্ত (চালচিত্র)। সেখানেও নেই বহুরূপী ছবির পরিচালক-জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম!
সেরা অভিনেতা হিসেবে সৃজিতের ‘টেক্কা’ থেকে দেব মনোনয়ন পেয়েছেন। এছাড়া তাঁর সঙ্গে আছেন ‘বহুরূপী’ থেকে আবির চট্টোপাধ্যায়, ‘মানিক বাবুর মেঘ’ থেকে চন্দন সেন এবং ‘চালচিত্র’ থেকে টোটা রায়চৌধুরী। রূপটানের বিভাগে পদাতিক ছবিটির সঙ্গে মনোনয়ন পেয়েছে 'বাদামি হায়নার কবলে', 'চালচিত্র', 'বহুরূপী' এবং 'খাদান'।
এরপরেই এদিন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সংস্থা ‘উইন্ডোজ’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে স্পষ্টভাবে তাঁদের তরফে লেখা হয়েছে যে এবারের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল অনেক আগেই। সেকথা তাঁরা নিজেদের অফিসে আয়োজিত একটি বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যদের সামনে স্পষ্ট করে জানিয়েও দিয়েছিলেন। তাঁরা সম্মতও হয়েছিলেন ‘উইন্ডোজ’-এর সেই প্রস্তাবে। অথচ তবু এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার একাধিক বিভাগে রয়েছে ‘বহুরূপী’! “… আমাদের বিনীত অনুরোধ, যেহেতু আপনারা আমাদের ইচ্ছেকে সম্মান দিয়ে তাতে রাজি হয়েছিলেন তাই আপনাদের এই মনোয়ন তালিকা থেকে আমাদের সংস্থার ছবি সম্পর্কিত সমস্ত মনোয়ন সরিয়ে দিন।”
হঠাৎ কী এমন হল যার জেরে এমন সিদ্ধান্ত নিল উইন্ডোজ সংস্থা? পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। “এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত। একান্ত। অন্য কোনও বিষয়ে এর সঙ্গে জড়িত নেই। দেখুন, যে কোনও অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানের তাতে সন্দেহ নেই। আমরা সমস্ত দর্শকের তবে আমাদের মনে হয় দর্শকের ভালবাসা সবথেকে বড় অ্যাওয়ার্ড। দর্শক যেভাবে আমাদের ছবিকে ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, আমরা ঋণী। এর বাইরে আমাদের আর কিছু চাওয়ার নেই”- বললেন শিবপ্রসাদ।
ভবিষ্যতে কি নন্দিতা-শিবপ্রসাদের ছবি কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় দেখা যাবে? সামান্য থেমে খানিক সতর্ক ভঙ্গিতে বহুরূপী র অভিনেতা-নির্মাতার জবাব, “এখনই বলতে পারব না ভবিষ্যতের কথা। আর উইন্ডোজের সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র কোনও ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত নয়। আমাদের সমস্ত কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীদের মিলিত এই সিদ্ধান্ত।” এরপর প্রশ্ন ছিল, এই পোস্টের পর কি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে যোগাযোগ করা হয়েছে তাঁদের সঙ্গে? শিবপ্রসাদের উত্তর, “না, না এখনও আমাদের সঙ্গে ওঁদের তরফে কেউ যোগাযোগ করেননি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি