শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Indian leg-spin bowler Yuzvendra Chahal and Dhanashree Verma are set for a split of their marriage as per reports details inside

বিনোদন | আইনি বিচ্ছেদের পথে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহল? স্ত্রী ধনশ্রীর ছবি নিয়ে কী কাণ্ড করলেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ০০ : ৪২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের বিয়ের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, আইনিভাবে আলাদা হওয়ার পথে নাকি হাঁটা শুরু করে দিয়েছেন এই দু'জন। দেখা গিয়েছে, সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহাল। দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। অন্যদিকে, ধনশ্রী কিন্তু এরকম কিছুই করেননি। স্বামীর সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন তাঁর অ্যাকাউন্টে। এবং এখনও তা দিব্যি দেখাও যাচ্ছে। তবে সূত্রের খবর, বিচ্ছেদ নাকি অবশ্যম্ভাবী এই দম্পতির ক্ষেত্রে। 

অবশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি করা চহলের একটি পোস্ট ধনশ্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিয়েছে। চহাল যা লিখেছেন, তার অর্থ ‘‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজা ভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। এক জন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’’ মা-বাবার পাশে দাঁড়ানোর কথা লিখলেও স্ত্রী-র পাশে দাঁড়ানোর কোনও কিছু উল্লেখ নেই ভারতীয় ক্রিকেটারের এই পোস্টে। সেই সূত্র আরও জানিয়েছে, গত মাস তিনেক ধরে নাকি পরস্পরের থেকে আলাদাভাবে থাকতে শুরু করে দিয়েছেন যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের দিকেই এগোচ্ছেন তাঁরা। যদিও এখনও চহাল বা ধনশ্রী কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

উল্লেখ্য, করোনার সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে দু’জনের আলাপ। নৃত্য-নির্দেশক ধনশ্রী আসলে চহালের নাচের প্রশিক্ষক ছিলেন। এরপর ২০২০ সালের ৮ অগস্ট চহলের সঙ্গে আংটিবদলের অনুষ্ঠান হয় ধনশ্রীর। কয়েক মাস পর ২২ ডিসেম্বর গুরুগ্রামের একটি অনুষ্ঠানে চহাল বিয়ে করেন ধনশ্রীকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া