শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ২২ : ৪১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’ ছবির হিংস্রতা, পুরুষবাদ হইচই ফেলে দিয়েছিল। কাঠগড়ায় তোলা হয়েছে ছবির নায়ক রণবীর কপূর, খলনায়ক ববি দেওল থেকে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গাকে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবিকে ঘিরে নানা সমালোচনা হয়েছিল। ছবিতে মহিলাদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। দর্শক-সমালোচক দুই মহলের একটি বড় অংশ দাবি করেছিলেন এ ছবি সরাসরি নারীবাদ-বিরোধী বার্তা সোচ্চারে প্রচার করছে। এবার এই বিষয় নিয়ে ফের মুখ খুললেন ‘অ্যানিম্যাল’ ছবির অন্যতম অভিনেত্রী তৃপ্তি দিমরি।
এই সিনেমা মুক্তির পরে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তৃপ্তি। তবে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় থেকে জুতো চাটার দৃশ্যে অভিনয় করার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি। তার পরেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে দেখে চটেছিলেন অনুরাগীরা। অভিনেত্রীর বিরুদ্ধে ধেয়ে এসেছিল বিস্তর সমালোচনা। এক সাক্ষাৎকারে ‘অ্যানিম্যাল’ ছবি প্রসঙ্গে তৃপ্তি জানালেন, তিনি মনে করেন না এই ছবি ‘নারীবিদ্বেষী’। তাঁর কথায়, “আমি কোনও ছবিকে কোনওরকম তকমা দিতে নারাজ। আমার মনে হয় না, এই ছবি মহিলাদের অসম্মান করেছে ,ঠিক যেমন মনে হয় না বুলবুল ছবিটির গল্প নারীবাদী। ছবিতে কাজ করার আগে চিত্রনাট্য পড়ে বুঝেছিলাম প্রস্তাবিত চরিত্রটি ছুঁতে পাচ্ছে কি না আমাকে, পরিচালকের উপর ভরসা ছিল, তাই মনে হয়েছিল এই ছবিতে কাজ করা উচিত আমার।”
সন্দীপ স্যার যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, ছবির পুরো গল্প উনি শোনাননি আমাকে। তবে আমার চরিত্রটির বিষয়ে সম্পূর্ণ অবহিত করেছিলেন। শুধু বলেছিলেন, এই ছবিতে উনি আমার চোখে-মুখে সারল্য ফোটাতে হবে আর বুকের ভিতরে থাকবে নিজের লক্ষ্যপূরণের দাউদাউ আগুনের মতো জ্বলন্ত স্পৃহা। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। আর তাছাড়া তখনও পর্যন্ত বড়সড় বাজেটের স্কেলের ছবিতে কোনওদিন অভিনয় করিনি। তাই এই ধরনের ছবির অংশ হওয়ারও ইচ্ছে ছিল।”
আরও একটা কথা। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির ছবি। এই ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। ‘অ্যানিম্যাল’-এ জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা। কিন্তু, একই সঙ্গে তার ভিতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন এমনই মনে করেন তৃপ্তি। সবমিলিয়ে এইসব কারণের জন্যেই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন তৃপ্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি