শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dev reveals new motion poster of Rukmini maitra and kaushik Ganguly starrer movie Binodiini Ekti Natir Upakhyan

বিনোদন | দেবের হাত ধরে প্রকাশ্যে ‘গিরিশ ঘোষ’ ও ‘রাঙাবাবু’, সঙ্গ দিলেন রুক্মিণী! দেখেছেন ‘বিনোদিনী’র মোশন পোস্টার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ২০ : ২৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২০২২-এর পুজোর ঠিক আগে। তাঁর পুজোর ছবি ‘কাছের মানুষ’ –এর প্রচার নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিলেন দেব। নতুন ছবির প্রচারের ফাঁকেই নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবির খবর নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ছবির নাম 'বিনোদিনী : একটি নটীর উপাখ্যান’। সেই প্রথমবার বিনোদিনী রূপে সামনে এসেছিলেন রুক্মিণী মৈত্র। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর সেই বায়োপিক। 

 

পরিচালক, প্রযোজক ও রুক্মিনীর তরফে জানানো হয়েছে এ ছবির শুধুই বড় বাজেটের নয়, বড় সেটের পিরিয়ড ড্রামা। খুঁটিনাটি প্রচুর বিষয় থাকবে। রবিবার সমাজমাধ্যমে নিজের ছবির একটি টাটকা মোশন পোস্টার প্রকাশ করলেন দেব। দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহভর্তি দর্শকের সামনে ‘শ্রী চৈতন্য’র ভূমিকায় মঞ্চ দাপাচ্ছেন ‘বিনোদিনী’। স্পটলাইটের আলো গিয়ে পড়ছে ঠিক তাঁর উপরে। এবং পোস্টারের সিংহভাগ জুড়ে রয়েছেন রুক্মিণী মৈত্র, রাহুল বোস এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। অবশ্যই ছবিতে নিজেদের চরিত্রের অবতারেই দেখা যাচ্ছে তাঁদের। দুই ভুরুর মাঝখানে ছোট্ট লাল বিন্দি, দু'কানে সোনার ঝুমকো ও গলায় সোনার গয়নার সাজের সঙ্গে লাল শাড়িতে রুক্মিনীকে দেখা গেল নটী বিনোদিনীর রূপে। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ ‘রাঙাবাবু’র ভূমিকায় রয়েছেন রাহুল বোস এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে নাট্যাচার্য গিরিশ ঘোষের চরিত্রে। ছবির একপাশে জ্বলজ্বল করছে মুক্তির তারিখ। এবং একেবারে উপরের দিকে যৌথ প্রযোজনা সংস্থার দু'টি নাম - দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মস।  

 

 

 

পরিচালক রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন, এ ছবিকে বিনোদিনীর জীবনী বললে ভুল হবে। কারণ ২০০-২৫০ বছরের পুরনো সব তথ্য তাঁরা পাননি। বিনোদিনীর জীবনের বেশ কিছু অধ্যায়ের খোঁজ পাওয়া যায়নি। অত পুরনো বেশ কিছু কাগজপত্রও নষ্ট হয়ে গিয়েছে, কালের অতলে হারিয়ে গিয়েছে। তাই বিনোদিনীর জীবনের সেই অংশটুকুর  গল্প পর্দায় বুনতে বেশ কিছু জায়গায় কল্পনার আশ্রয় যে তাঁরা নিয়েছেন, সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন না পরিচালক। এই ছবির প্রযোজক হিসাবে দেবের অধ্যবসায়কেও কুর্নিশ জানাতে ভোলেননি তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া