শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুধু অনস্ক্রিন নয়, পর্দার এপারেও মার খান 'স্বার্থক'! গোপন তথ্য ফাঁস 'তেজ'-এর, কী চলছে 'শুভ বিবাহ'র শুটিং ফ্লোরে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৫ ২০ : ১৫Snigdha Dey

স্বার্থকের পর্দাফাঁস করতে উঠেপড়ে লেগেছে সুধা। এদিকে তাকে ভুল বুঝে অভিমান করে তেজ। সুধা কি পারবে বসু মল্লিক পরিবারকে স্বার্থকের হাত থেকে বাঁচাতে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভিলাইন স্টুডিওয়, স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'র শুটিং ফ্লোরে। 

 


টানা সিন করে ক্লান্ত পর্দার সুধা। মুখে রুচি নেই। তাই দুপুরের খাবার না খেয়েই নিজের মেকআপ রুমে বসে আছে সে। এদিকে তেজ ও স্বার্থককেও পাওয়া গেল ফ্লোরের বাইরে। শীত পড়তেই দুপুরের রোদ পোহাতে ব্যস্ত তাঁরা। কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে যোগ দিলেন সুধাও। পর্দায় একে অপরের শত্রু হলেও বাস্তবে স্বার্থক-সুধার খুনসুটির সম্পর্ক। 

 

এত মার খেতে হচ্ছে সুধার হাতে! অফস্ক্রিন কি এর শোধ তোলা হচ্ছে? জোরে হেসে পর্দার স্বার্থক ওরফে ইন্দ্রনীল মল্লিক বলেন, "সে আর বলতে। এপিসোড দেখে পারলে দর্শকও আমায় মারতে আসেন। তবে অফস্ক্রিনে সোনামণির উপর শোধ তুলি না। আসলে এত শান্ত ও, তাই মারপিট করব ভাবিই না।" কথা শেষ হতেই 'তেজ' ওরফে হানি বাফনার জবাব, "ইন্দ্রনীলের পর্দার এপার-ওপার সব ক্ষেত্রেই মার খাওয়ার অভ্যাস আছে, কারণ ও বিবাহিত।" হানির কথা শুনে হেসে লুটোপুটি সোনামণি ও ইন্দ্রনীল। 

 


এত হাসাহাসির জেরে ব্যাঘাত শুটিং-এ! ফ্লোর ম্যানেজারের ধমকে নিজেদের সামলে নিলেন। দু'জনের জুটি বেঁধে প্রথম কাজ। যখন প্রথম শুনেছিলেন একে অপরের বিপরীতে, প্রথমেই কী মাথায় এসেছিল? পর্দার 'সুধা' ওরফে সোনামণি সাহার কথায়, "খুব টেনশনে ছিলাম, আমার নায়ক কে হবে ভেবে। প্রথম যখন শুনি হানির সঙ্গে কাজ করব, তখন শান্তি পাই। আসলে একটু পরিচয় না থাকলে শুরুতে খুব অসুবিধা হয়।" অল্প হেসে হানির জবাব, "আমিও শান্তি পেয়েছিলাম। কারণ, অবশেষে একজন লম্বা নায়িকা জুটেছে আমার কপালে।" নতুন বছরের চেক লিস্টে কী রয়েছে? ইন্দ্রনীলের কথায়, "আমি বছরের প্রথম দিনে যা করি সেটাই সারা বছর করার চেষ্টা করি। এটাই আমার বিশ্বাস। তাই এই বছরের প্রথম দিনে গান প্র্যাকটিস থেকে শুরু করে বই পড়া, সিনেমা দেখা, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো সব করেছি।" হানি বলেন, "এই চেক লিস্টে বিশ্বাসী নই। আমার যখন যেমন দিন যায়, সেভাবেই নিজেকে মানিয়ে নিই।" অন্যদিকে সোনামণির কথায়, "যত যাই হয়ে যাক। যতই ঝড় আসুক, তবুও নিজেকে পাল্টাব না। প্রতিজ্ঞা করেছি, আর এই প্রতিজ্ঞা না ভাঙার চেষ্টা করব।"

 


বেশ কিছুক্ষণ ধরে মেকআপ আর্টিস্ট অপেক্ষা করছেন। কখন কথা শেষ হবে আর পরবর্তী দৃশ্যের জন্য 'সুধা'কে তৈরি করবেন। এদিকে, ফ্লোর থেকেও ডাক আসছে। তাই আড্ডা থামিয়ে ফিরতে হল লাইট-ক্যামেরা-অ্যাকশনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া