শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Shakti Kapoor once offered archana puran singh Rs 50000 as a loan so she could buy a flat

বিনোদন | অর্চনার কঠিন সময়ে ৫০,০০০ টাকা দিতে চেয়েছিলেন শক্তি! বদলে কী চেয়েছিলেন? গোপন সত্যি হল ফাঁস!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ২১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ৭০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন শক্তি কাপুর। নৃশংস খলনায়ক থেকে দমফাটা, মজাদার কৌতুক চরিত্র-সবেতেই সাবলীল তিনি। বিশেষ করে কাদের খান, গোবিন্দা এবং আসরানির সঙ্গে পর্দায় শক্তির রসায়ন অন্য মাত্রায় পৌঁছে দিত ছবিকে। তবে শুধুই পর্দায় নয়, পর্দার বাইরেও শক্তির নানা মুচমুচে কিসসা ঘোরাফেরা করে বলিপাড়ার অন্দরে। যা শুনে অবাক হতে হয়, চমকে যেতে হয়। এমনই এক অজানা গল্প শোনালেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং।  নিজের ইউটিউব চ্যানেলে শক্তির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় ফাঁস হয়েছে সেকথা।


অভিনেত্রী অর্চনা পূরণ সিং-এর সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন শক্তি। সম্প্রতি, নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে এবং শক্তি কাপুর। সেখান থেকেই করা ওই ভিডিও। অর্চনার আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্চনার উদ্দেশ্যে শক্তি জানালেন, এই মুহূর্তে তিনটি বাংলো রয়েছে অভিনেত্রীর। চার নম্বরটি কেনার ফিকির করছেন। শোনামাত্রই মজার সুরে অর্চনা বলে ওঠেন, "খবরদার, নজর দিবি না।" হাসতে হাসতে শক্তির পাল্টা জবাব, "আপনার কোনও বিষয়ে আমি নজর দেব, এটা হতেই পারে না।" বর্ষীয়ান অভিনেতার মুখে একথা শুনে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন অর্চনা। খানিক চুপ করে অতীত খুঁড়ে বের করে আনেন এক অজানা ঘটনার কথা। অর্চনা প্রথমবার ফাঁস করলেন কীভাবে তাঁর কেরিয়ারের কঠিন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শক্তি কাপুর- ‘‘আমি কোনও দিন ভুলতে পারব না, যখন আমি ফ্ল্যাট কিনতে যাই তখন তিনি আমাকে ৫০ হাজার টাকা ঋণ দিতে চেয়েছিলেন। জানিয়েছিলেন, যদি আমার টাকার প্রয়োজন হয়, তা হলে ওর থেকে টাকাটা ধার হিসাবে নিতে পারি। সেই সময় ৫০ হাজার টাকার মূল্য ছিল অনেকটাই!’’  অর্চনা জানান, তাঁর সেই কঠিন সময়ে শক্তিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এতটাই ভাল মনের মানুষ তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া