শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শাহরুখ নন, হিমেশের সঙ্গে জুটি বেঁধেই প্রথম বলিউডে পা রাখেন দীপিকা? ফাঁস অজানা তথ্য!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: 'পাঠান' হোক বা 'জওয়ান', শাহরুখের সঙ্গে জুটিতে মাত দীপিকা। 'কিং খান'-এর হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন অভিনেত্রী। ফারা খানের পরিচালনায় 'ওম শান্তি ওম'-এ দীপিকা প্রথমবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন। এমনকী এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। কিন্তু এর আগেও বলিপাড়ায় কাজ করেছেন দীপিকা। হিমেশ রেশমিয়ার হাত ধরে প্রথম বিনোদন জগতে আসা অভিনেত্রীর।

 


ঠিক 'ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের ঘটনা। ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে' গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সেই সময় যেকোনও অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তাঁরই গান বাজত। 'আপকা সুরুর' নামের ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার 'নাম হ্যায় তেরা' গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।

 


সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তাঁর উপরই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। মুম্বইয়ের রিয়ালিটি শোয়ে এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।"

 


এদিকে, এখন মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত দীপিকা। মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বর্য আর অনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাঁদের সন্তানদের বড় করার জন্য কোনও আয়ার সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকাও। কোনও আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী। তাই কাজে ফিরতে দেরি হলেও মায়ের দায়িত্ব পালনে এখন মন দিয়েছেন দীপিকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া