শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Sonu Sood reveals his Dabangg movie co star Salman Khan once spiked his drink details inside

বিনোদন | মদ ছুঁয়েও দেখেন না সোনু সুদ, তাঁর পানীয়তেই লুকিয়ে মদ মিশিয়ে ছিলেন সলমন! তারপর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম ফিট নায়ক তিনি। পঞ্চাশ ছুঁয়ে ফেললেও তাঁর দেহসৌষ্ঠব, ফিটনেস পাল্লা দেবে নয়া প্রজন্মের নায়কদের সঙ্গে। তিনি, সোনু সুদ। সুস্থ জীবনযাপনের সঙ্গে শরীরচর্চার প্রতি কঠোর নিয়মানুবর্তিতা-এই দুই ব্যাপার বলিপাড়ায় তাঁর সমসমায়িক বহু অভিনেতাদের থেকে আলাদা করে রেখেছে তাঁকে। খাদ্যাভ্যাসের দিক থেকে সোনু পুরোপুরি নিরামিষাশী। ছুঁয়ে দেখেন না মদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কীভাবে তাঁকে একবার মদ খাওয়াতে বদ্ধপরিকর ছিলেন সলমন খান! সোনুর চোখের আড়ালে নরম পানীয়র সঙ্গে মদ মিশিয়ে দিয়েছিলেন 'চুলবুল পাণ্ডে'। তারপর?

 

সোনু বলেন, "আমি মদের থেকে শতহস্ত দূরে থাকি। আজ পর্যন্ত বহু সহ-অভিনেতা চেষ্টা করেছেন আমাকে সুরা পান করানোর। তাঁদের মনোভাব এমন থাকে, 'ওকে তো আজ মদ খাইয়েই ছাড়াব' কিন্তু তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।" 

 

এরপরেই সলমনকে নিয়ে এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন এই অভিনেতা। "সলমন ভাই-ও তো একবার এই কাণ্ড করেছিল। আমার চোখের আড়ালে নরম পানীয়র সঙ্গে মিশিয়ে দিয়েছিল মদ। তারপর আমার হাতে ধরিয়ে দিয়েছিল সেই গ্লাস। আড্ডার ফাঁকে ফাঁকে ভাই কিন্ত ঠিক নজরে রেখেছিল আমি পানীয়তে চুমুক দিলাম না কি অন্য কারও হাতে সেই গ্লাস চালান করে দিলাম। কোনওটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরৎ দিয়ে দিয়েছিলাম। আসলে, যাঁরা মদ্যপান করেন তাঁদের সাধারণত অভ্যাস থাকে অন্যদেরকেও সেই ব্যাপারে সামিল করার।" সেই সাক্ষাৎকার এই শোনো আরো জানিয়েছেন যে তার প্রতিদিনের ডায়েট যারপরনাই বোরিং। রুটি খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন তিনি। দুপুরে সামান্য ডাল-ভাত খান। এছাড়া কুসুম ছাড়া ডিমের ওমলেট, মরশুমি ফল, সেদ্ধ সব্জি, পেঁপে থাকে তাঁর ডায়েটে।

 

প্রসঙ্গত, গত ডিসেম্বরে তিলোত্তমার বুকে তাঁর এই আসন্ন ফিল্ম ‘ফতেহ’-এর প্রচার সারতে এসেছিলেন তিনি ৷ হাওড়া ব্রিজের নীচে ভক্তদের সঙ্গে নিজস্বী, বাসে ও হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘোরা কোনও কিছুই বাদ গেল না তাঁর ঝটিকা সফরে। এদিন কলকাতার ঐতিহ্য কফি হাউজেও যেতে দেখা যায় তাঁকে। তাঁকে দেখে ভক্তদের উপচে ভিড়ের মাঝে যেন আরও নজরকাড়া সোনু। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘ফতেহ’। ছবিতে সোনু সুদ ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া