শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

popular Bangladeshi singer and actor Tahsan Khan gets married with USA based makeover artist roza ahmed

বিনোদন | বিয়ে করলেন জনপ্রিয় বাংলাদেশী শিল্পী তাহসান, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন মিথিলার প্রাক্তন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: জীবনের নয়া ইনিংস শুরু করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। পাত্রী রূপটান শিল্পী রোজা আহমেদ। শনিবার রাতে নবদম্পতির সাজে রোজার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন স্বয়ং তাহসান! ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে নেটপাড়া।

 

শুধুই শিল্পী হিসাবে নয়, নম্র স্বভাবের জন্যও দারুণ জনপ্রিয় তাহসান। বলাই বাহুল্য, অনুরাগীরা তাঁদের প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র কার্পণ্য জানায়নি। এক নেট নাগরিক লিখেছেন, " অসাধারণ মানুষের জন্য অসাধারণ কিছুই অপেক্ষা করে।" অন্য আরও একজন লিখেছেন, " শান্তি লাগছে দু'জনকে একসঙ্গে দেখে। এই নতুন অধ্যায় সুখের পূর্ণতা পাক।" অধিকাংশ নেটপাড়ার বাসিন্দারা লিখেছেন এই নবদম্পতির ছবি তাঁদের 'চোখের শান্তি'। তাহসান-রোজাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান-ও। 

 

জানা গিয়েছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় তিনি। 

 

প্রসঙ্গত, ২০০৬ সালে মিথিলার সঙ্গে বিয়ে হয় তাহসানের। বিয়ের ৭ বছর পর জন্ম হয় তাহসান- মিথিলার মেয়ে আয়রার। কিন্তু এরপর ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তারকা জুটি। যদিও মেয়ের অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাঁরা। তবে আয়রা বেশির ভাগ সময় থাকে মিথিলার সঙ্গেই। এরপর ২০১৯-র ডিসেম্বরে মাসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন মিথিলা। 

 

অন্যদিকে, একসময় অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে নাম জড়িয়েছিল তাহসানের। যদিও সে জল্পনা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। কিছুদিন আগে বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করে, সম্প্রতি ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় এক সংবাদপাঠিকার সঙ্গে নাকি বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাহসানকে। এই খবর চাউর হতেই, সমাজমাধ্যমে শুরু হয়েছিল জোর চর্চা। তবে সেসবকে মিথ্যে করে রোজার সঙ্গেই জীবনের নতুন পথ চলা শুরু করলেন তাহসান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া