মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Australia beats India in Sydney test

খেলা | নতুন বছরেও ভারতীয় ক্রিকেট সেই অন্ধকারেই, ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়ার

KM | ০৫ জানুয়ারী ২০২৫ ১৪ : ২২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: খারাপ ফর্মের জন্য অধিনায়ক রোহিত শর্মা নিজে সরলেন সিডনি টেস্ট থেকে। একাধিক পরিবর্তন হল দলে। কিন্তু ফলাফলে কোনও পরিবর্তন নেই।  মেলবোর্নের পর সিডনিতেও হারল ভারত। বর্ডার গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিল ৩-১-এ। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা ছিল ভারতের, তাও শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের  ফাইনালে আগেই  জায়গা পাক করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অস্ট্রেলিয়া। ফাইনালে দেখা হচ্ছে এই দুই দেশের।

২০১৬ সাল থেকে বর্ডার–গাভাসকর ট্রফির প্রতিটি সিরিজেই শেষ হাসি তোলা ছিল ভারতের জন্য।  আরও দু'বছরের জন্য ট্রফি নিজেদের কাছে রাখতে হলে সিডনিতে জেতার দরকার ছিল কোহলিদের।  তাহলে সিরিজ ড্র হত। কিন্তু সিডনিতে অজিরা ৬ উইকেটে  ম্যাচ জিতে নিল তিন দিনেই। শেষ বার অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ২০১৪-১৫ মরশুমে। ফলে ১০ বছর পরে বর্ডার-গাভাসকর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। দীর্ঘ ১০ বছরের ভারতীয় আধিপত্য শেষ হয়ে গেল নতুন বছরে এসে। 

শনিবার ঋষভ পন্থ পালটা মারের খেলা শুরু করেছিলেন। সেই সময়ে অস্ট্রেলিয়া ব্যাকফুটে গিয়েছিল। কিন্তু পন্থ পেরার পরে অজিরা ম্যাচে ফিরে  আসে। তৃতীয়  দিন কোনও ভারতীয় ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।

গতদিনের অপরাজিত রবীন্দ্র  জাদেজা (১৩) ও ওয়াশিংটন সুন্দরও (১২) বড় রান পাননি। বাকিরা এলেন আর গেলেন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৫৭ রানে।

১৬২ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে অজিরা চার উইকেট হারিয়েই টেস্ট জিতে নেয়। শুরুর দিকে প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি এবং মহম্মদ সিরাজ একটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিলেন। কিন্তু ট্রাভিস হেড (৩৪) ও  ওয়েবস্টার (৩৯) সেই ফাঁস আলগা করেন। দু'জনে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন। 

এদিন বুমরা ব্যাট করলেন বটে কিন্তু বোলিং করেননি। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। তিনিই এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের মধ্যে মাঠ ছেড়ে চলে যান বুমরা। টিম ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল হাসপাতালে স্ক্যান করতে গিয়েছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন সূত্রে খবর, বুমরা স্ক্যান করাতে যাননি। এক অজি সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, বুমরা গিয়েছিলেন ব্যথা কমানোর ইঞ্জেকশন নিতে। 

সিরিজ হেরে ব্যথা আরও বাড়ল ভারতের। গতবছর দেশের মাটিতে নিউ জিল্যান্ড এসে ভারতকে হোয়াইওয়াশ করেছিল। নতুন বছরেও বদলাল না ভারতের ভাগ্য।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া