শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | স্বার্থকের মুখোশ খুলবে সুধা! কলেজ ফেস্টে জোর টক্কর পারুল-রায়ানের; সপ্তাহ জুড়ে কী হতে চলেছে ছোটপর্দায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ০১ : ৪০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রতিটি চ্যানেলের ধারাবাহিক একের পর এক ট্যুইস্ট দর্শককে উপহার দিয়ে চলেছে। টিআরপি তালিকাতে নজর কাড়ছে বেশকিছু ধারাবাহিক। এক নজরে দেখে নিন সপ্তাহ জুড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে পছন্দের ধারাবাহিকের আগামী পর্বে।


স্টার জলসা 

শুভ বিবাহ

স্বার্থকের ষড়যন্ত্রের শিকার সুধা। একেবারে বসু মল্লিক পরিবারে উঠে এসেছে সে। কিন্তু সুধাও তার মুখোশ খুলে ফেলার চেষ্টায়। এদিকে সুধাকে পরিবারের সবার সামনে অপমান করতে তার শরবতে মাদকদ্রব্য মিশিয়ে দেয় স্বার্থক। সেটা দেখে ফেলে ঝিনুক। তাই ওই শরবত বুদ্ধি করে স্বার্থককেই খাইয়ে দেয় সুধা। নেশায় বেসামাল হয়ে নিজের আসল পরিচয় নিজের মুখেই ফাঁস করে দেয় স্বার্থক। কী হবে এরপর? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন রাত ন'টায়।


অনুরাগের ছোঁয়া 


মিশকার ষড়যন্ত্রে আবার নাজেহাল সেনগুপ্ত পরিবার। রূপার দৃষ্টি ফেরানোর জন্য চোখের অপারেশন করতে হয়। মনে মনে রূপা ভাবে, এবার সে তার মাকে দু'চোখ ভরে দেখতে পারবে। কিন্তু মিশকা রূপা যাতে আর কোনওদিন দৃষ্টি ফিরে না পায়, সেই ব্যবস্থা করে। এদিকে, দীপার মনেও বিপদের আশঙ্কা। কী হবে এরপর? মেয়েকে মিশকার ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারবে কি দীপা? জানতে হলে দেখুন প্রতিদিন রাত সাড়ে ন'টায় ধারাবাহিকের আগামী পর্ব।

তেঁতুল পাতা 

ঋষি-ঝিল্লির মাঝে উড়ে এসে জুড়ে বসেছে ঋষির প্রাক্তন প্রেমিকা ঝোরা। কিন্তু তার সামনে ঝিল্লিকে স্ত্রী বলে স্বীকার করেনি ঋষি। এদিকে, ঝিল্লির বড়জা চক্রান্ত করে ঋষি ও ঝোরার বিয়ে ঠিক করে। ঘটনায় অবাক হয়ে যায় ঋষি। তখন তার সামনে ঝিল্লি এসে বলে ঝোরাকে মালা পড়িয়ে বিয়ে শুরু করতে। ঝিল্লির কথা শুনে চটে লাল হয়ে ঝিল্লির আসল পরিচয় ঝোরার সামনে ফাঁস করে ঋষি। এবার কী ঋষি-ঝিল্লিকে দূরে সরানোর চেষ্টা করবে ঝোরা? উত্তর মিলবে প্রতিদিন সন্ধে সাড়ে ছ'টায় ধারাবাহিকের আগামী পর্বে।


জি বাংলা

পরিণীতা

বাড়ি থেকে কলেজ রায়ান-পারুলের হাড্ডাহাড্ডি লড়াই চলতেই থাকে। এবার কলেজের ফেস্টে অংশগ্রহণ করে পারুল। বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে সবার কাছে হাসির খোরাক হয় সে। ষড়যন্ত্র করে শিরিন স্টেজের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু বাধা দেয় রায়ান। সে জানায়, পারুলের সঙ্গে তার লড়াই আড়ালে থেকে নয়, সামনে থেকেই সে পারুলকে উচিৎ শিক্ষা দেবে। তবে কি পারুলের প্রতি একটু একটু করে ভালবাসা বাড়ছে রায়ানের? জানতে হলে দেখুন প্রতিদিন রাত আট'টায় 'পরিণীতা'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া