মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ১৯ বছরের স্যাম কনস্টাসকে ভয় দেখিয়েছে ভারতীয়রা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অভিযুক্ত করছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
সিডনি টেস্টের প্রথম দিনের শেষের দিকে কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বুমরা। পরের বলেই উসমান খওয়াজাকে ফেরান তিনি। অজি ওপেনারকে ফেরানোর উৎসবে না মেতে বুমরা প্রায় তেড়ে যান কনস্টাসের দিকে। ভারতীয় ক্রিকেটাররাও বুমরাকেই অনুসরণ করেন।
ম্যাকডোনাল্ড বলছেন, ''কনস্টাসের সঙ্গে আমার কথা হয়েছে। ও ঠিক আছে কিনা, সেটাই জিজ্ঞাসা করেছিলাম। ভারতীয়রা যেভাবে আউটের পর উদযাপন করেছে, তা রীতিমতো ভীত্প্রদ ব্যাপার। ভারতীয়রা যা করেছে, তা খেলার নিয়মনীতি মেনেই করেছে। ভারতীয়দের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি।''
ম্যাকডোনাল্ড আরও বলেন, ''প্রতিপক্ষ যেভাবে ঘিরে ধরেছিল নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো খেলোয়াড়কে, তাতে পরের দিন খেলতে নামার আগে চিন্তামুক্ত হয়ে ব্যাটসম্যান নামতে পারে কিনা সেটা দেখাই ছিল আমাদের কর্তব্য।''
মেলবোর্ন টেস্টে স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরেছিলেন কোহলি। তার জন্য আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট কোহলিকে ম্যাচ ফি-র কুড়ি শতাংশ জরিমানা করেছিলেন। কিন্তু বুমরা-কনস্টাস কাণ্ডে কোনও জরিমানা করা হয়নি। ম্যাকডোনাল্ড পুরো বিষয়টা ছেড়ে দিচ্ছেন আইসিসির উপরে। তাঁকে বলতে শোনা গিয়েছে, '' আমি পুরো বিষয়টাই আইসিসি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ও আম্পায়ারদের উপরে ছেড়ে দিলাম। তাঁরা যদি মনে করে সব ঠিকই রয়েছে, তাহলে এটাই বেঞ্চমার্ক ধরতে হবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি