মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সিডনির পিচ ঘাসে মোড়া। প্রথমদিন উইকেট দেখে সুনীল গাভাসকর বলেন, এখানে গরু চড়তে পারবে। গ্লেন ম্যাকগ্রা জানান, পিচে এতো ঘাস কোনওদিন দেখেননি। নিজেদের মাঠে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররাও। দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ অর্ডারও ব্যর্থ। ব্যতিক্রম একমাত্র ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়নি একই পিচে খেলছেন। যেখানে বিনা লড়াইতে তাঁর সতীর্থরা একের পর এক আত্মসমর্পণ করেন। সিডনির এই পিচ ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন, পেসারদের পোয়াবারো। প্রথম দু'দিন ২৬ উইকেট পড়েছে। তারমধ্যে দ্বিতীয় দিন ১৫। এমন পিচে নেমেই শনিবার ঝড় তোলেন ঋষভ পন্থ। ভয়ঙ্কর পিচে খেললেন টি-২০ ক্রিকেটের মেজাজে।
মেলবোর্নে ট্রাভিস হেডের বলে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হওয়ায় চতুর্থ টেস্ট খোয়াতে হয়েছে। তার দায় বর্তায় ঋষভ পন্থের ওপর। সেই জ্বালা-যন্ত্রণা নিয়েই বোধহয় এদিন নেমেছিলেন ভারতীয় তারকা। চার, ছয়ের বন্যা বইয়ে দেন। টেস্ট খেলেন টি-২০ ক্রিকেটের মেজাজে। ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬১ রান করেন। অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের নয়া নজির গড়েন। ভাঙেন ১২৯ বছরের রেকর্ড। দেখে মনে হয়, পন্থ সম্পূর্ণ অন্য একটি পিচে ব্যাট করছে। তাঁর খেলার প্রশংসা না করে থাকতে পারেননি শচীন তেন্ডুলকর। কঠিন পিচে সাহসী এবং আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য বাহবা দেন।
নিজের এক্স হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লেখেন, 'এমন একটা উইকেট যেখানে অধিকাংশ ব্যাটারের স্ট্রাইক রেট ৫০ বা তারও কম, সেখানে ঋষভ পন্থের স্ট্রাইক রেট ১৮৪, যা এককথায় অসাধারণ। প্রথম বল থেকেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়েছে। ওকে ব্যাট করতে দেখতে সবসময় ভাল লাগে। প্রভাবশালী ইনিংস।' প্রথম বল থেকেই কাউন্টার অ্যাটাকে যান পন্থ। প্রথম বলেই স্কট বোল্যান্ডকে ছয় মারেন। নিজের মনোভাব স্পষ্ট করে দেন। এইধরনের পিচে ডিফেন্ড করা কঠিন। আক্রমণে যাওয়াই হাতিয়ার। যা শুরুতে করে দেখান যশস্বী জয়েসওয়াল। প্রথম ওভারেই মিচেল স্টার্ককে চারটে চার মারেন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তবে পন্থের ইনিংস দ্বিতীয় দিনের শেষে ভারতকে ১৪৫ রানে লিড দেয়। এখনও হাতে ৪ উইকেট রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি