মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিডনিতে একদিনে ১৫ উইকেট পড়ার পর সমালোচকদের তুলোধোনা করলেন সানি

Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৫ ২২ : ১২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতের পিচ নিয়ে যেসব ক্রিকেট বিশেষজ্ঞরা সর্বত্র সমালোচনা করে, তাঁদের এবার একহাত নিলেন সুনীল গাভাসকর।‌ সিডনি টেস্টের দ্বিতীয় দিন মোট ১৫ উইকেট পড়েছে। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান ছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন ১৮১ রান শেষ হয়ে যায় অজিদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪১। ভারতের পিচে একদিনে ১৫ উইকেট পরলে শোরগোল পড়ে যেত। পিচের খুঁত বের করা শুরু করতেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বলা হতো, ইচ্ছে করেই এমন উইকেট বানানো হয়েছে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেট পড়ার পর এই প্রসঙ্গ তোলেন কিংবদন্তি ক্রিকেটার। সুনীল গাভাসকর বলেন, 'যদি ভারতে একদিনে ১৫ উইকেট পড়ত, সবাই আক্রমণ করা শুরু করত। আমরা গ্লেন ম্যাকগ্রাকে বলতে শুনলাম, পিচে এতো ঘাস কোনওদিন দেখেননি। ভারতের কোনও প্রাক্তন ক্রিকেটারকে কি পিচ নিয়ে হাহুতাশ করতে শুনেছেন? আমরা মাঠে নামার সময় কঠিন মানসিকতা নিয়েই নামি। যদি হেরে যাই, হার মেনে নিই। বিদেশের মাটিতে হোম টিমকে হারানো খুবই কঠিন। গতকাল পিচ দেখার পর আমি বলেছিলাম, এখানে গরু চড়তে পারে।‌‌ এটা টেস্ট ম্যাচের আদর্শ পিচ নয়। কারণ আমরা চাই খেলা চতুর্থ এবং পঞ্চম দিন পর্যন্ত গড়াক।‌ বৃষ্টি না হলে, চতুর্থ দিন আমাদের এখানে আসতে হবে না।' 

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিলেন সানি। দাবি, ভারতীয়রা বিদেশের পিচ নিয়ে কোনও অভিযোগ জানায় না। ভারতে একদিনে ১৫ উইকেট পড়লে, বিদেশি ক্রিকেট পণ্ডিতরা তুলকালাম কাণ্ড সৃষ্টি করত। একইসঙ্গে সমালোচনার ঝড় বইয়ে দিত। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা সবসময় ভারতীয় পিচ এবং এখানকার পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে পছন্দ করে। কিন্তু আমরা কখনও হাহুতাশ করি না। আমাদের অভিযোগ করতেও শোনা যাবে না। কিন্তু ভারতে একদিনে ১৫ উইকেট পড়লে, বাকিরা নরক বানিয়ে দিত।' ঋষভ পন্থের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ১৪১। সর্বোচ্চ রান পন্থের। ৬১ রান করে আউট হন। সিডনি টেস্ট পুরোপুরি ওপেন। দুই দলেরই জেতার সম্ভাবনা আছে। চতুর্থ ইনিংসে ব্যাট করে রান তোলা সহজ হবে না অস্ট্রেলিয়ার। তাই তৃতীয় দিন সকালে লিড যতটা সম্ভব বাড়িয়ে রাখতে চাইবেন জাদেজা, ওয়াশিংটনরা।‌ এটাই ভারতের শেষ ব্যাটিং জুটি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া