মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma's decision to stay away from Sydney test impressed Dinesh Lad

খেলা | রোহিতের নিঃস্বার্থ সিদ্ধান্তে মুগ্ধ দ্রোণাচার্য কোচ, শিষ্যের অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন দীনেশ লাড

KM | ০৪ জানুয়ারী ২০২৫ ২২ : ১৫Krishanu Mazumder

কৃশানু মজুমদার: ভরা সিডনিতে খুল্লমখুল্লা রোহিত শর্মা জানিয়ে দিলেন, ''আমি কোথাও যাচ্ছি না। অবসরও নিইনি। ব্যাটে রান নেই। তাই এই টেস্টে সরে দাঁড়ালাম।'' 

সিডনি থেকে মুম্বইয়ের দূরত্ব কত? গুগল সার্চ ইঞ্জিন দেখিয়ে দেবে কয়েক হাজার কিলোমিটার। দেশের বাণিজ্য নগরীতে বসে শিষ্যের এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত দেখার পরে উচ্ছ্বসিত  গুরু দীনেশ লাড। আজকাল ডিজিটাল-কে  দ্রোণাচার্য কোচ বলছেন, ''রোহিতের এমন সিদ্ধান্তে আমি অন্তত অবাক নই। খুব খুশি হয়েছি ওর সততা দেখে। দেশের আর কোনও ক্রিকেটার অতীতে এরকম সিদ্ধান্ত নেয়নি।'' 

ব্যাট বিদ্রোহ করছে। ঠিকঠাক হচ্ছে না কিছু। পরিস্থিতিও বদলাচ্ছে না। নিজেকে সরিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। তাই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে মিস্টার ইন্ডিয়া সরে গেলেন সিডনি টেস্ট থেকে। 

গুরু দীনেশ লাড বলছেন, ''রোহিত নিজের ক্রিকেট নিয়ে চিরকালই সৎ। ও জানে ও ঠিক ফিরে আসবে। আর রান যখন নেই, তখন শুধু শুধু নিজের জায়গা ধরে রাখবে কেন? ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর সবার সামনে জানিয়ে দিয়েছে কেন ও সরে দাঁড়াল সিডনি টেস্ট থেকে।'' 

সিডনিতে ট্রাপিজের দড়িতে হাঁটছে ভারত। রোহিতের কেরিয়ার নিয়েও কি অশনি সংকেত ভেসে আসছে না? শিষ্যকে নিয়ে দুর্ভাবনা নেই গুরুর। বরং বুক ঠুকে বলছেন, ''২০২৭ বিশ্বকাপ জিতে রোহিত অবসর নেবে। মিলিয়ে নেবেন আমার কথা। ও নিজের ক্রিকেট নিয়ে খুব ফোকাসড, খুব সৎ ছেলে। ওর জায়গায় অন্য কেউ হলে খেলতে নেমে পড়ত।'' 

রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাড। তিনি না থাকলে আজকের এই রোহিত শর্মাকে হয়তো দেখত না ভারতীয় ক্রিকেট। দীনেশ লাড বলছিলেন, ''ওর কাকার সঙ্গে কথা হয়েছিল। সেই মতো রোহিতকে নিয়ে স্কুলে এসেছিলেন ওর বাবা। ফর্ম ফিল আপ করার পরে যখন জানতে পারেন স্কুলের ফি মাসে ২৭৫ টাকা, তখন ভর্তি করাবেন না বলেই স্থির করেন। এত টাকা মাইনে দেওয়ার মতো সামর্থ্য এদের ছিল না। আমিই তখন স্কুলের ডিরেক্টরের সঙ্গে কথা বলি। রোহিতকে নিখরচায় ভর্তির অনুরোধ জানাই। ডিরেক্টর আমার কাছে জানতে চান, এই ছেলেটার মধ্যে এমন কী বিশেষত্ব আছে? ওঁকে বলি, এই ছেলেই একদিন বড় ক্রিকেটার হবে। ডিরেক্টর রাজি হন। ফি মকুব করা হয়। স্কলারশিপও দেওয়া হয়। তা না হলে হয়তো রোহিত শর্মার ক্রিকেটার হওয়াই হতো না।'' 

রোহিত শর্মা রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন, ম্যাচ জিতবেন, ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন, ছক্কা মারবেন, ফর্ম দেখাবেন...কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গেলেই গোটা ভারতবর্ষ চিৎকার করে বলবে, ''রোহিত শর্মা, আপনার থেকে যে আরও অনেককিছু আশা করেছিলাম।'

রোহিত শর্মা কি ভারতীয় ক্রিকেটের কর্ণ? হয়তো তাই। হয়তো নয়। তাঁর প্রতিভা প্রশ্নাতীত। অথচ বীরপুজো তো আপনাকে নিয়ে হয় না!বরং সমালোচনার কাঁটাপথ পেরোতে হয় তাঁকে। দীনেশ বলছেন, ''রোহিত খুব সাহসী। নইলে এভাবে কেউ কথা বলতে পারে না। ও মনের দিক থেকেও খুব সোজা সাপটা। লুকোছাপা নেই।'' 

গুরুকে সামানে থেকে দেখেই হয়তো জীবনদর্শন বদলেছে হিটম্যানের। দীনেশ লাডের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচারে কিংবদন্তি  কোচ রমাকান্ত আচরেকর ও তাঁর ছবি। দীনেশ বলছেন, ''আমি আগে টেনিস বলে ক্রিকেট খেলতাম। আমার এক সিনিয়র দাদা স্যরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। আমার ক্রিকেট শ্যু ছিল না। ছেঁড়া প্যান্ট পরেছিলাম। আমার ব্যাটিং দেখে ভাল লাগে স্যরের। আসতে বলেন ওঁর কাছে। আমাকে ক্রিকেট শ্যু কেনার জন্য চারশো টাকা দেন। আমিও স্যরের দেখানো পথ ধরেই এগোনর চেষ্টা করছি। ১৯৯০ সালে স্যর দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন। আমি তার ৩২ বছর পরে দ্রোণাচার্য সম্মান পাই। এই ৩২ বছরে মহরাষ্ট্রে অনেক কোচই কাজ করেছেন। কিন্তু কেউই এই সম্মান পাননি। স্যরের পরে মহারাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমি দ্রোণাচার্য সম্মান পাই।'' 

রোহিতের ছেলেবেলার কোচ নিখরচায় ক্রিকেট শেখান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মাখায়া এনতিনির ছেলে এসে খেলা শিখেছেন দীনেশ লাডের কাছে। নিজের বাড়িতে রেখে ক্রিকেট শিখিয়েছেন অনেককে। 

শচীন তেণ্ডুলকরের গুরু রমাকান্ত আচরেকরের কাছ থেকে জীবনের শিক্ষা পেয়েছেন দীনেশ লাড। যে শিক্ষা তিনি পেয়েছেন, তা ছড়িয়ে দিয়েছেন ছাত্রদের মধ্যে। সেই পরম্পরা এখনও চলছে। তাই তো বিদেশের মাঠে দৃপ্ত ভঙ্গিতে রোহিত শর্মা বলে দিতে পারেন, ''আমি কোথাও যাইনি। অবসরও নিইনি। ব্যাট চলছে না। তাই জায়গা আঁকড়ে থাকিনি। সরে দাঁড়িয়েছি।'' 

রোহিত গুরুনাথ শর্মা আমার অধিনায়ক, তোমার অধিনায়ক, জনগণমনের অধিনায়ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া