শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ২১ : ১৭Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: কখনও শাহরুখকে অকৃতজ্ঞ, আবার কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক। বিগত দিনে এমনই চাঁচাছোলা মন্তব্যে বলিউডের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিজিৎ ভট্টাচার্য। এবার তাঁর নিশানায় রণবীর কাপুর। নাম না নিয়ে ‘অ্যানিম্যাল’ অভিনেতার বিরুদ্ধে কটাক্ষ করেছেন বাঙালি গায়ক।
গত বছর জানুয়ারি মাসে মহা সমারোহে রাম মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের মতো আরও অনেক তাবড় তারকা। স্ত্রী আলিয়াকে নিয়ে হাজির ছিলেন রণবীর কাপুরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিতের মন্তব্যে উঠে আসে সেই রামমন্দিরের উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের প্রসঙ্গ। যেখানে পরোক্ষভাবে রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগের তির ছোঁড়েন গায়ক। কটাক্ষের সুরে তিনি বললেন, ”রামমন্দির উদ্বোধনে এমন এক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে যিনি নিজে গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়!”
২০১১ সালে এক সাক্ষাৎকারে গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন রণবীর। সেই নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল। যদিও সময় বদলেছে। রণবীর আমিষাশী থেকে নিরামিষাশী হয়েছেন। দূরে থাকতে শুরু করেছেন মদ্যপান-সহ সমস্ত নেশা থেকে। আগামী দিনে বড় পর্দায় তাঁকে রামচন্দ্রের চরিত্রেও দেখা যাবে। তবে পুরনো কাসুন্দি ঘেঁটে অভিজিৎ পর্দার ‘সঞ্জু’কে নিশানায় করেছেন বলে মত নিন্দুকদের।
উল্লেখ্য, বলিউড থেকে টলিউড, একসময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিজিৎ। এখনও টুকটাক প্লে ব্যাকে সঙ্গীতে তাঁর কন্ঠ শোনা যায়। তবে গানের চেয়েও সাম্প্রতিককালে বিতর্কিত মন্তব্যের জেরেই বেশি শিরোনামে উঠে আসেন গায়ক। তাঁর তুলোধনা থেকে বাদ যাননি শাহরুখ, সলমন এমনকী অস্কারজয়ী এ আর রহমানও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি