শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলছে ভারত। সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন কোহলিরা। শেষ টেস্ট না জিতলে ১০ বছর পর হাতছাড়া হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। এরই মাঝে নেটজগতে শোরগোল। সমাজমাধ্যম থেকে সব ছবি মুছে ফেললেন ভারতীয় দলের খেলোয়াড় এবং তাঁর স্ত্রী। তাহলে কি আরও এক সেলিব্রিটি দম্পতির বিবাহবিচ্ছেদ হতে চলেছে? তৈরি হয়েছে জল্পনা।
কথা হচ্ছে ভারতীয় দলের স্পিন বোলার যজুবেন্দ্র চহাল এবং অভিনেত্রী-কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মার। বিগত বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কে নানা জল্পনা শোনা যাচ্ছিল। তার মাঝেই একে অপরকে আনফলো করে দিয়েছেন দু'জনেই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধনশ্রীর সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চহাল। ধনশ্রী চহালকে আনফলো করলেও সমাজমাধ্যম থেকে এখনও নিজেদের ছবি মুছে ফেলেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দু'জনের বিচ্ছেদ হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। যদিও ঠিক কী কারণে সম্পর্কে বিচ্ছেদ পড়ছে চহাল এবং ধনশ্রীর তা জানাননি ওই সূত্র। দু'জনেই নিজেদের জীবনে অন্যভাবে চলতে শুরু করেছেন বলেও জানিয়েছেন ওই সূত্র।
২০২৩ সালেও এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। সেই বছর সমাজমাধ্যমে নিজের নাম থেকে 'চহাল' উপাধি সরিয়ে ফেলেছিলেন ধনশ্রী। যজুবেন্দ্রও সমাজমাধ্যমে লিখেছিলেন, 'নতুন জীবন শুরু হতে চলেছে।' যদিও সেই সময় ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছিলেন চহাল।
প্রসঙ্গত, ২০২০ সালে ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যজুবেন্দ্র এবং ধনশ্রী। একটি নাচের রিয়ালিটি শোয়ে ধনশ্রী জানিয়েছিলেন কীভাবে তাঁদের পরিচয় এবং সেখানে থেকে পরিণয়। ২০২৪ সালে ওই রিয়ালিটি শোয়ের এক কোরিয়োগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে তোলা একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবির জন্য কটাক্ষের মুখে পড়তে ধনশ্রীকে। এ ছাড়াও ভারতীয় দলের আরও এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্কের জল্পনাও ছড়িয়ে পড়েছিল। সমাজমাধ্যমে দু'জনকে রিলও শেয়ার করতে দেখা গিয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিয়ে যদিও দু'জনে জানান, তাঁরা খুবই ভাল বন্ধু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি