মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আট ইনিংসে একইভাবে আউট! আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন কোহলি, দাবি প্রাক্তন তারকার

Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শনির দশা কাটছে না বিরাট কোহলির। শনিবার আবার শনির গেরোয় পড়েন। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান দিয়ে সিরিজের শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ। সিরিজের বাকি আট ইনিংসে মাত্র ৯০ রান করেন কোহলি। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, নিজের ওপর বিশ্বাস হারিয়েছেন তারকা ক্রিকেটার। ন'বারের মধ্যে আট ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হন বিরাট। ভারতের প্রাক্তন তারকা মনে করছেন, অফস্ট্যাম্পের বাইরের বলের দুর্বলতা কাটানোর সবরকম চেষ্টা করেছেন কোহলি। কিন্তু পারছেন না। সিডনিতে দ্বিতীয় ইনিংসেও একইভাবে আউট হন। স্কট বোল্যান্ডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন। এই নিয়ে সিরিজে চারবার অজি পেসারের বলে আউট হলেন কোহলি। 

সঞ্জয় মঞ্জরেকর জানান, একজন ক্রিকেটারের রানের খরা চলতেই পারে। কিন্ত টানা একইভাবে আউট হওয়া, এবং তার সমাধান বের না করতে পারার ঘটনা বিরল। পরপর আট ইনিংসে একইভাবে আউট হওয়ার ঘটনায় অবাক ভারতের প্রাক্তনী। মঞ্জরেকর বলেন, 'প্রচুর তারকা ক্রিকেটার রানের খরার মধ্যে দিয়ে গিয়েছে। তবে একটানা একই শট খেলে আউট হয়নি, এবং তার সমাধান সূত্র খুঁজে বের করতে না পারার ঘটনা ঘটেনি। এদিনের আউটটা দেখে বিরাট কোহলির জন্য খারাপ লাগছে। একাধিকবার অফস্ট্যাম্পের বাইরের বল ছাড়ার চেষ্টা করেছে। বেশ কয়েক বছর পর ব্যাটিং ক্রিজের অনেক ভেতরে দাঁড়াচ্ছে। বিরাট কোহলির থেকে এটা অপ্রত্যাশিত। আমরা জানি ও ব্যাটিং ক্রিজের বাইরে বেরিয়ে ফরোয়ার্ড খেলতে ভালবাসে। ওর পক্ষে যা করা সম্ভব, সবকিছু চেষ্টা করেছে। এবারও ব্যাটিং ক্রিজের ভেতরে দাঁড়ায়। কিন্তু একই রেজাল্ট। ও আর কী করতে পারে? প্রত্যেক ইনিংসের শেষটা একইভাবে হচ্ছে। যার ফলে ওর নিজের প্রতি বিশ্বাস কমে গিয়েছে।'  

পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া কোনও উল্লেখযোগ্য স্কোর নেই বিরাটের। পাঁচ টেস্টে রান ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭, ৬। নয় ইনিংসে মোট ১৯০ রান। গড় ২৩.৭৫। পার্থের শতরান বাদ দিলে বাকি আট ইনিংসে কোহলির রান ৯০। সিডনিতে দ্বিতীয় ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বল মারার প্রলোভন সামলাতে পারেননি তারকা ক্রিকেটার। প্যাভিলিয়নে ফেরার সময় হতাশ দেখায় বিরাটকে। নিজের ওপর ক্ষোভ উগরে দেন তারকা ক্রিকেটার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া