শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আচমকা অসুস্থ কিয়ারা! কী এমন হল অভিনেত্রীর? সিদ্ধার্থ পত্নী হাসপাতালে ভর্তি? সামনে এল আসল সত্যি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ১৮Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বছরের শুরুতে আচমকাই অসুস্থ কিয়ারা আডবানি। এমনকি তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন! আর সেই কারণে  'গেম চেঞ্জার'র অনুষ্ঠানে যেতে পারেননি অভিনেত্রী, শনিবার সকালে প্রাথমিকভাবে এমনটাই শোনা গিয়েছিল। যদিও পরে জানা যায়, কিয়ারার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভুয়ো। তবে তিনি যে অসুস্থ, এ খবর পাকা।

বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! এমনকী, ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন ‘শেরশাহ’র অভিনেত্রী। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি তারকা দম্পতি। আর এরই মধ্যে শনিবার সকালে আচমকা কিয়ারা আডবানির হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। 

অবশেষে সত্যিটা সামনে আনে অভিনেত্রীর পিআর টিম। তাদের তরফে জানানো হয়েছে, “হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায়, হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। ছবির শুটিং থেকে আসন্ন 'গেমচেঞ্জার'-এর প্রোমোশন ৷ অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে গেছেন সিদ্ধার্থ পত্নী। সেই কারণেই‘কবীর সিং’-র নায়িকাকে বাড়িতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।” 

তিন বছর অপেক্ষার পর রামচরণ অভিনীত 'গেম চেঞ্জার' মুক্তির অপেক্ষায়। আগামী ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ পরিচালনা করেছেন এস শঙ্কর ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে কিয়ারা আদবানি, এসজে সূর্য, নাসার, প্রকাশ রাজ, সুনীল ও জয়রামকে ৷ ইতিমধ্যেই জোর কদমে চলছে ছবির প্রচার ৷ ফলে কিয়ারাকেও টানা শুটিং-প্রোমোশন সামলাতে হয়েছে ৷ তাই এরই মধ্যে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। 

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। প্রথমে অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁদেন বলিপাড়ায় অন্যতম ‘পাওয়ার কাপল’। বিয়ের পর চুটিয়ে কাজ করছেন কিয়ারা। শীঘ্রই তাঁকে ‘গেম চেঞ্জার’ছবিতে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া