সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

india batting collapsed in sydney test second innings

খেলা | বোলাররা ম্যাচে ফেরালেও টপ অর্ডার ফের ব্যর্থ, দায়িত্বজ্ঞানহীন শট ব্যাকফুটে ঠেলে দিল ভারতকে

Rajat Bose | ০৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বোলারদের দৌলতে ১৮১ রানে থামিয়ে রাখা গিয়েছিল অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে লিডও নিয়েছিল ভারত ৪ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের উইকেট ছুঁড়ে দেওয়ার কাহিনী। লোকেশ রাহুলকে দিয়ে হল শুরু। যদিও ভাল শুরু করেছিল ভারত। স্টার্ককে পরপর চারটি বাউন্ডারি মেরেছিলেন যশস্বী। কিন্তু তারপরেই যে কী হল!‌ বোলান্ড আসতেই তালগোল গেল পাকিয়ে। প্রথমে রাহুলকে বোল্ড। তারপর যশস্বীকেও বোল্ড করলেন। এক জন করলেন ১৩। অপর জন ২২। তিনে নামা শুভমানও (‌১৩)‌ ফিরলেন ওয়েবস্টারের বলে। বিরাট কোহলি ফের একইভাবে আউট। বোলার সেই বোলান্ড। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা। মাত্র ৬ রান বিরাটের খাতায়। এরপরই পাল্টা লড়াই শুরু করেছিলেন পন্থ। একেবারে মারমুখী মেজাজে ৩৩ বলে ৬১ করার ফাঁকে গড়লেন একাধিক নজির। আউটও হলেন মারতে গিয়ে। মেলবোর্ন শতরান পেলেও সিডনিতে দুই ইনিংসেই ব্যর্থ নীতীশ রেড্ডি (‌৪)‌। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১৪১/‌৬। এগিয়ে মাত্র ১৪৫ রানে। যা পরিস্থিতি রবিবারই হয়ত যবনিকা পড়বে টেস্টে। উইকেটে রয়েছেন জাদেজা (‌৮)‌ এবং ওয়াশিংটন (‌৬)‌।


অজি পেসারদের মধ্যে বোলান্ড নিয়ে ফেলেছেন চার উইকেট। সিডনি টেস্টে ইতিমধ্যেই আট উইকেট হয়ে গেল বোলান্ডের। 


এর আগে ১৮১ রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বড় রান বলতে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টারের। তিনি করেন ৫৭। এছাড়া কেউ রান পাননি। 
চলতি সিরিজে প্রথমবার খেলতে নেমেই তিন উইকেট পান প্রসিধ কৃষ্ণা। সিরাজও নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পান বুমরা ও নীতীশ রেড্ডি। 


সিরিজে এখন অস্ট্রেলিয়া এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজ ড্র করতে হলে ভারতকে সিডনি টেস্ট জিততেই হবে। না হলে বর্ডার গাভাসকার ট্রফি চলে যাবে অস্ট্রেলিয়ার দখলে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলেও সিডনি টেস্ট জয় জরুরি। তবে জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই ভারতের। কিন্তু এখনও অবধি ম্যাচ ঢলে অস্ট্রেলিয়ারই দিকে।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া