মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিভীষিকা অব্যাহত, ফের অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেট ছুড়ে দিলেন কোহলি

Sampurna Chakraborty | ০৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ২০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নামের পাশে একশোর বেশি টেস্ট। আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।‌ কিন্তু একই রোগে বারবার আক্রান্ত হচ্ছেন বিরাট কোহলি। সে ঘরের মাঠ হোক, বা বিদেশ সফর। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তারকা ক্রিকেটার। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের প্রত্যেক ইনিংসে একইভাবে আউট হয়েছেন কোহলি। সিডনি টেস্টও ব্যতিক্রম নয়। পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাটের রানে ফেরার শেষ আশা ছিল। কিন্তু সেগুড়ে বালি। বিভীষিকা অব্যাহত। আবার স্কট বোল্যান্ডের অফস্ট্যাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা মারেন কোহলি। দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন স্টিভ স্মিথ। ১২ বলে ৬ রান করে আউট হন। 

চলতি সিরিজে এই নিয়ে চতুর্থবার কোহলিকে আউট করলেন বোল্যান্ড। এর আগে একই সিরিজে ভারতের তারকা ব্যাটারকে চারবার আউট করার নজির রয়েছে জেমস অ্যান্ডারসন এবং টড মার্ফির। ২০১৪ সালে ইংল্যান্ড সিরিজে এই কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন। ২০২৩ সালে এই নজির গড়েন মার্ফি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া কোনও উল্লেখযোগ্য স্কোর নেই বিরাটের। পাঁচ টেস্টে তাঁর রান ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭, ৬। নয় ইনিংসে মোট ১৯০ রান। গড় ২৩.৭৫। পার্থের শতরান বাদ দিলে বাকি আট ইনিংসে কোহলির রান ৯০। সিডনিতে দ্বিতীয় ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বল মারার প্রলোভন সামলাতে পারেননি তারকা ক্রিকেটার। প্যাভিলিয়নে ফেরার সময় হতাশ দেখায় বিরাটকে। বোল্যান্ডের সঙ্গে দ্বৈরথে বাজিমাত করেন অজি পেসার। তাঁর বিরুদ্ধে ৬৮ বলে মাত্র ২৮ রান নেন কোহলি। তাঁর খেলা ছয় ইনিংসের মধ্যে চারবার বিরাটকে আউট করেন বোল্যান্ড। এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে ব্যর্থ তারকা ক্রিকেটার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া