মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিডনিতে নতুন করে চিন্তা বাড়ল ভারতের, মাঠ ছাড়লেন অধিনায়ক বুমরা, কতটা গুরুতর চোট?

Kaushik Roy | ০৪ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত কামব্যাক করল ভারত। পকেটে ১৮৫ রান নিয়েও ভারতকে ম্যাচে ফেরালেন বোলাররা। তিনটি করে উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন বুমরা এবং নীতীশ রেড্ডি। তবে এর মাঝেও দুঃসংবাদ ভারতীয় শিবিরে। এদিন লাঞ্চের পরে এক ওভার বল করেই মাঠ ছাড়েন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। শেষ যে ওভার তিনি বল করে যান একটি বলও ১৩০ কিলোমিটারের ওপরে তুলতে পারেননি।

 

আন্দাজ করা হচ্ছে, বল করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। জানা গেছে, স্ক্যানও করিয়েছেন তিনি। এদিন ৩১তম ওভারের পর বুমরাহ মাঠ ছেড়ে চলে গেলে তাঁর পরিবর্তে মহম্মদ সিরাজ বোলিংয়ে আসেন। বুমরা দিনের দ্বিতীয় সেশনে দুটি ওভার বল করার পর আধঘণ্টার জন্য মাঠের বাইরে ছিলেন। ফিরে এসে এক ওভার বল করেন। এরপর তিনি চিকিৎসার জন্য ড্রেসিংরুমে ফিরে যান। একটু পর গাড়ি করে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। বুমরার মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে। দ্বিতীয় ইনিংসে বল করে জিততে হবে ভারতকে। 

 

সেক্ষেত্রে, বুমরা না থাকলে চাপ বাড়বে দলের বোলিং ইউনিটের ওপর। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে একাই ৩২ উইকেট নিয়েছেন বুমরা। সিরিজে যে এখনও টিকে রয়েছে তার অন্যতম কারণ তিনি। ফলে, তাঁর চোট নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। বুমরা মাঠ ছাড়ার পর দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন কোহলি। চেনা মেজাজেই অধিনায়কত্ব করতে দেখা যায় তাঁকে। চার রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করছে ভারত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া