মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অতীতে জেলা থেকে বহু সনামধন্য ফুটবলার উঠে এসেছে। সেই তালিকা দীর্ঘ। কিন্তু বর্তমানে জেলা ফুটবলের বেহাল অবস্থা। প্রতিভা উঠে আসে না। এবার সেদিকে নজর দিল রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা। বাংলা ফুটবলের তৃণমূলস্তরে উন্নয়নের লক্ষ্যে বছরের শুরুতেই আইএফএর নজিরবিহীন পদক্ষেপ। একসঙ্গে তিনটে অ্যাকাডেমি শুরু করার পরিকল্পনা। নদীয়া জেলা পরিষদের সহযোগিতায় কৃষ্ণনগর, তেহট্ট ও পলাশীতে শুরু হতে চলেছে অ্যাকাডেমি। বয়সসীমা ১২ বছর। জেলার ক্ষুদে প্রতিভাদের নিয়ে শুরু হতে চলেছে এই অ্যাকাডেমি। অ্যাকাডেমিতে আইএফএর একজন গ্রাসরুট বিশেষজ্ঞ কোচ থাকবে। তাঁর সঙ্গে একাধিক কোচকে নিয়োগ করা হবে। যারা ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। অন্যান্য সমস্ত বিষয়গুলো নদীয়া জেলা পরিষদ দেখভাল করবে। 

অ্যাকাডেমির প্রতিভাবানদের বেছে নিয়ে পরবর্তীকালে আবাসিক অ্যাকাডেমির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, 'এই অ্যাকাডেমির ফলে জেলায় ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে পাওয়া যাবে। এই জেলায় প্রকল্প সফল হলে পরবর্তীকালে অন্যান্য জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।' নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, 'নদীয়া জেলায় প্রতিভার অভাব নেই। অভাব নেই পরিকাঠামোর। প্রয়োজন ছিল প্রতিভা বিকাশের উপযুক্ত মঞ্চের। আইএফএর সহযোগিতায় জেলা থেকে প্রচুর প্রতিভা খুঁজে পাওয়া যাবে।' শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনটে অ্যাকাডেমির ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত এবং নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য বিশিষ্টজনরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া