শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Hoichoi releases exclusive trailer preview of Anirban Chakrabarti starrer web series Puro Puri Eken details inside

বিনোদন | এবার 'পুরো পুরী'-তেই একেনবাবু! ক্ষুরধার বুদ্ধি, ভাঙা ওড়িয়া সম্বল করে সামলাতে পারবেন বিভ্রাট? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ১১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: আরও এক বার একেনবাবু চরিত্রে ফিরছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে একেনের নতুন সিরিজ। দার্জিলিং এবং রাজস্থানের পর এ বার একেনের অভিযান বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য পুরীতে। একেনবাবুর নতুন সিরিজের নাম 'পুরো পুরী একেন'। নতুন বছরেই মুক্তি পেল একেনবাবুর এই নয়া অভিযানের প্রথম ঝলক। চলতি মাসের ২৩ তারিখে 'হইচই'-এর হাত ধরে, বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে দর্শকের সামনে হাজির হবেন একেনবাবু ।

সিরিজে দেখা যাবে, বাঙালির প্রিয় পুরী এবার পরিণত হয়েছে প্রায় 'হত্যাপুরী'তে। গল্প শুরু হয় বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী পারমিতার কাছে রহস্যময়, হুমকি দিয়ে ফোন দিয়ে। সেই হুমকি ধীরে ধীরে পরিণতি পায় একের পর এক খুন-এ! নিজের ক্ষুরধার বুদ্ধি, খাবারের প্রতি অগাধ ভালবাসা এবং ভাঙা ভাঙা ওড়িয়া ভাষাকে সম্বল করে শেষমেশ কি এই খুনের তদন্তের জট খুলতে পারবে একেনবাবু? তাই নিয়েই এগোবে সিরিজ।

 

'পুরো পুরী একেন'-এ নামভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর চরিত্রে যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। পারমিতার চরিত্রে হাজির হবেন রাজনন্দিনী এবং অভীক হিসাবে দর্শকের মুখোমুখি হবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

 

'পুরো পুরী একেন' সিরিজ পরিচালনার দায়িত্বভার সামলেছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিরিজ সম্পর্কে পরিচালক বললেন, "একেনবাবুর এই গল্পের প্রেক্ষাপট যেহেতু পুরী, তাই গোটা সিরিজ জুড়ে সেখানকার সংস্কৃতির স্বাদ দর্শক পাবেন অ্যাডভেঞ্চারের পরতে। আর ব্যক্তিগতভাবে পুরী আমারও খুব প্রিয় জায়গা। তাই এখানকার আনাচেকানাচে শুটিং করার মজা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এটুকু জোর গলায় বলতে পারি, এই সিরিজে টানটান রহস্য যেমন আছে তেমন আছে নানা চমক। হাসির উপাদানও রয়েছে যথেষ্ট। আশা করি, সবমিলিয়ে জমজমাট আনন্দ পাবেন দর্শক।"

পুরী ছাড়াও কোণার্ক মন্দির, রঘুরাজপুর, উদয়গিরিতে শুটিং সারা হয়েছে এই সিরিজের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া