মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ০৩ : ২৫Sampurna Chakraborty

মহমেডান - ০

নর্থ ইস্ট ইউনাইটেড - ০

আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে একটু হাঁফ ছেড়ে বাঁচবেন আন্দ্রে চের্নিশভ। হারের গেরো থেকে বেরিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান। পরপর জোড়া ম্যাচ ড্র। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র হল। যদিও তাতে মহমেডানের টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্টবয় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল নর্থ ইস্ট। ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতিপ্রকৃতি বোঝা যাবে না। একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। বিশেষ করে নর্থ ইস্ট। ভুরিভুরি গোলের সুযোগ মিস করেন বেনোলির দল। হ্যাটট্রিক করতে পারতেন আলাদিন আজেরাই। তবে প্রশংসা করতেই হবে মহমেডানের রক্ষণের। এদিন অত্যন্ত সংগঠিত দেখায় সাদা কালোর ডিফেন্সকে। অতীতে একাধিকবার আক্রমনাত্মক ফুটবল খেলতে গিয়ে হেরে ফিরতে হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে শুক্র রাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন আন্দ্রে চের্নিশভ। নৈতিক জয় মহমেডানের।‌ চূড়ান্ত হতাশ নর্থ ইস্টের কোচ। ম্যাচ শেষে নিজের দলের প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন‌ বেনোলি। 

নতুন বছরের শুরুটা ভাল করার চ্যালেঞ্জ ছিল মহমেডানের সামনে। ৪-৪-৩ ফরমেশনে দল সাজান রুশ কোচ। কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে কলকাতার প্রধান। কোনওরকমে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় আন্দ্রে চের্নিশভের দল। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেনোলির দল। আলাদিন আজেরাইকে সামনে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। বিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন মরক্কোন‌ ফুটবলার। কিন্তু ফাইনাল থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি নর্থ ইস্ট। মহমেডানের একমাত্র সুযোগ ম্যাচের ৪৪ মিনিটে। রক্ষণের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন গুরমীত সিং। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি রেমসাঙ্গা। আজারেইয়ের পারফরম্যান্সে অখুশি দেখায় নর্থ ইস্ট কোচকে। প্রথমার্ধ শেষ হতেই মাঠেই মরক্কোনকে বোঝাতে শুরু করেন তিনি। 

বিরতির পরও প্রথমার্ধের পুনরাবৃত্তি। গোলের পর গোল মিস। শত চেষ্টা করেও সাদা কালোর রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি নর্থ ইস্ট। ঘরের মাঠে জেতা ম্যাচে পয়েন্ট খোয়ায়। ম্যাচের ৪৬ মিনিটে পার্থিবের শট বাইরে যায়। তার কিছুক্ষণ পরে গুইলারমোর শট পোস্টে লাগে। দুই উইং দিয়ে লাগাতার আক্রমণে ওঠে ডুরান্ড জয়ীরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জিতীনের শট বাইরে যায়। মহমেডানের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। আলেক্সিস গোমেজের শট বাঁচায় গুরমীত। কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় আলেক্সিস, বিকাশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষদিকে চেপে ধরে নর্থ ইস্ট। দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল লক্ষ্য করে প্রায় ২০টি শট নেওয়া হয়। তারমধ্যে সিংহভাগ শট আজারেই, নেস্টরদের। কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া