মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ০২ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টা হয়েছে সন্তোষ ট্রফি জিতে শহরে ফিরেছে বাংলা দল। তারই মধ্যে প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিশ্রুতি অনেকেই দেয়, কিন্তু খাতায় কলমে আদৌ সেটা কতটা কার্যকরী হয়, সেই নিয়ে একটা প্রশ্ন ছিলই। কিন্তু মুখ্যমন্ত্রীর যেমন কথা, তেমন কাজ। বৃহস্পতিবার নিজের কার্যালয়ে সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের সংবর্ধনা দেন। ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জ। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্যদের চাকরি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির চব্বিশ ঘণ্টার মধ্যেই কাজ শুরু হয়ে গেল। শুক্রবার বিকেলে আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। হাজির ছিল বাংলা দলের ফুটবলাররাও। খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদনপত্র পূরণের কাজ সম্পন্ন করেন তাঁরা। পুলিশে চাকরি দেওয়া হচ্ছে বাংলার ফুটবলারদের। দলের প্রত্যেক ফুটবলারকেই চাকরি দেওয়া হচ্ছে। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (এএসআই) পদ দেওয়া হচ্ছে। যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁদের কনস্টেবলের পদ দেওয়া হচ্ছে। 

৭২ ঘণ্টা আগে নিজামের শহরে কেরলকে হারিয়ে ৩৩তম বার সন্তোষ ট্রফি জেতে বাংলা। ম্যাচের জয়সূচক গোল করেন রবি হাঁসদা। সন্তোষের একটি সংস্করণে ১২ গোল করে মহম্মদ হাবিবের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাপিয়ে যান আদিবাসী ফুটবলার। কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে গ্র্যান্ড অভ্যর্থনা পায় বাংলা দল। সঞ্জয় সেনের দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ আইএফএর কর্তারা। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভার পর সন্তোষ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবে মোহনবাগান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া