মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিদর্ভ অধিনায়ক করুণ নায়ার চলতি বিজয় হজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বড় ম্যাচে ব্যর্থতার মধ্যেও এই ডানহাতি ব্যাটার বারবার প্রমাণ করিয়ে দিচ্ছেন যে এখনও খেলা রয়েছে তাঁর মধ্যে। বিজয় হাজারে ট্রফিতে তাঁর ব্যাটিংয়ে ভর করেই এগোচ্ছে বিদর্ভ। চলতি বিজয় হজারে ট্রফিতে নায়ার অভিনব এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। যেখানে তিনি পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনকে। শুক্রবার উত্তরপ্রদেশের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির ম্যাচ ছিল বিদর্ভের। ৩০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন করুণ নায়ার। এদিনই শতরানের পর টুর্নামেন্টে প্রথমবারের মত আউট হন তিনি। তাঁর এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ২টি ছক্কায়। করুণ নায়ার নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের রেকর্ডকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে টানা সর্বাধিক রান সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন।

 

২০১০ সালে ফ্র্যাঙ্কলিনের করা ৫২৭ রানকে ছাপিয়ে একটানা ৫৪২ রান করে নয়া বিশ্বরেকর্ড গড়লেন তিনি। শুক্রবার ভিজিয়ানগরামের ভিজি স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিদর্ভের আট উইকেটে জয়ের ম্যাচে নায়ারের ১১২ রানের ইনিংস টুর্নামেন্টে তাঁর চতুর্থ শতক এবং টানা তৃতীয় শতরান। এই ইনিংসের মাধ্যমে নায়ার ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে একদিনের ক্রিকেটে টানা ৫০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন। ভারতীয় জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে করুণ নায়ারের। তবে তারপর ব্যাটে রানের খরা দেখা দেওয়ায় তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। বিজয় হাজারেতে এই রেকর্ডের পর ফের তাঁকে দলে ঢোকানোর আর্জি জানিয়েছেন ক্রিকেট ভক্তরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া