মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে মুঠো মুঠো মটরশুঁটি খাচ্ছেন? সাবধান! শরীরে ৫ রোগ থাকলে 'বিষের সমান' এই সবজি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জানুয়ারী ২০২৫ ০১ : ১২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শীতকালের বাজারে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি পাওয়া যায়। যার মধ্যে অন্যতম মটরশুঁটি। প্রোটিনে ভরপুর এই সবজি আমিষ- নিরামিষ দুই ধরনের খাবারেই ব্যবহার করা হয়। আবার সেদ্ধ করেও খান অনেকে। মটরশুঁটিতে রয়েছে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ, ই, ডি, সি, কে এবং কোলিন, প্যান্টোথেনিক অ্যাসিড, রিবোফ্লাভিনের মতো যৌগ। সঙ্গে বেশি পরিমাণেও থাকে কার্বোহাইড্রেটও। তবে বেশি মটরশুঁটি খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। বিশেষ করে শরীরে পাঁচ ধরনের সমস্যা থাকলে মটরশুঁটি কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

মটরশুঁটিতে ভরপুর মাত্রায় রয়েছে ভিটামিন কে। যা হাড়ের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ভিটামিন কে শরীরে অতিরিক্ত মাত্রায় থাকলে তা রক্তকে পাতলা করে দেয়। একইসঙ্গে প্লেটলেটও কমায়। এছাড়াও, ক্ষত নিরাময় এবং প্রাথমিক টিস্যু মেরামতকে বাধাগ্রস্ত করতে পারে। 

পাকস্থলী সংবেদনশীল হলে, পেটে আলসার, গ্যাস বা ফোলাভাব থাকলে মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলা উচিত। আসলে সবুজ মটরশুঁটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। বেশি খেলে সহজে হজম হয় না। এতে গ্যাস, পেট ফোলা, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। মটরশুঁটি বেশি খেলে 'ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম' অর্থাৎ আইবিএস এবং ডায়েরিয়াও হতে পারে। কারণ এই সবজিতে বেশি প্রোটিন রয়েছে। 

মটরশুঁটিতে ফাইটিক অ্যাসিড এবং লেকটিনের মতো পুষ্টি থাকে। যা অন্যান্য অনেক পুষ্টির শোষণে বাধা দেয়। এটি মটরশুঁটির সবচেয়ে বড় পার্শ্বপ্রতিক্রিয়া। যার কারণে শরীরে পুষ্টির ঘাটতি ঘটিয়ে অপুষ্টির কারণ হতে পারে মটরশুঁটি
 
কিডনি সংক্রান্ত সমস্যায় মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলতে হবে। মটরশুঁটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় কিডনির কার্যকারিতায় প্রভাব পড়ে। মটরশুঁটি অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে। এই কারণেই কিডনি রোগীদের সীমিত পরিমাণে মটরশুঁটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

রক্ত জমাট বাঁধা, থ্রম্বোফ্লেবিটিসে মটরশুঁটি বেশি খেলে সমস্যা হতে পারে। শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকলেও মটরশুঁটির কারণে ঝুঁকি বাড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া