শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালে বহু বিতর্ক পেরিয়ে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘উড়তা পাঞ্জাব’। পঞ্জাবের বাসিন্দাদের একাংশের মাদকাসক্তির সমস্যার উপর আলো ফেলেছিল অভিষেক চৌবের এই ছবি। শাহিদ কাপুরের পাশাপাশি করিনা কাপুর, আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জের অভিনয়ও মাতিয়েছিল তাঁদের। বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘উড়তা পাঞ্জাব’।
তেজিন্দর ওরফে রকস্টার টমির ভূমিকায় দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। মাদকের নেশায় চুর হয়ে সে গান লেখে।রক গায়ক ধুমকিতে ‘স্টোনড’ হয়ে থাকেন। রক স্টার হিসেবে শাহিদ তাঁর রাগ, নেশার ধুমকি সব কিছু নিয়েই চমৎকার। মাদকাসক্ত এক পাঞ্জাবি র্যাাপ তারকার ভূমিকায় নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন শাহিদ। চুলের ছাঁট থেকে শুরু করে শরীরী ভাষা— সবেতেই নিজেকে অন্য ছাঁচে ঢেলে ফেলেছিলেন। ছবির পরিচালক অভিষেক চৌবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ছবিতে এই চরিত্রের জন্য নিজেকে নিংড়ে নিয়েছিলেন শাহিদ। রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল তাঁর। পরিচালকের কথায়, “ব্যক্তিগত জীবনে পুরোপুরি নিরামিষাশী শাহিদ। ধূমপান করেন না, যেকোনও রকম নেশার জিনিস থেকে শতহস্ত দূরে থাকেন তাই পুরোপুরি একজন মাদকাসক্তের খোলসে ঢোকা তাঁর পক্ষে মোটেই সহজ ছিল না। একেবারে সাধু প্রকৃতির মানুষ ও। তাই ছবিতে নেশাগ্রস্থ অবস্থার দৃশ্য শুটিংয়ের সময় ওঁকে প্রচুর কাপের পর কাপ ব্ল্যাক কফি খাওয়াতে বাধ্য হয়েছিলাম।”
“শুধু তাই নয়, কড়া ডায়েটে ছিল শাহিদ। খাওয়াদাওয়া কমিয়ে দিয়েছিল অনেকটাই। কারণ একজন মাদকাসক্ত ব্যক্তির খাবার প্রতি অত ঝোঁক থাকে না। আমিও চেয়েছিলাম শাহিদকে যেন ছিপছিপে লাগে, ওজন অনেকটাই কম লাগে।” প্রসঙ্গত, এই ছবির পরিচালক অভিষেক চৌবে এর আগে বিদ্যা বালন, নাসিরকে নিয়ে ‘ইশকিয়া’ ছবি পরিচালনা করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি