মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘সময় নষ্ট করার চেষ্টা করছিল কনস্টাস’, পোস্ট ম্যাচ কনফারেন্সে মুখ খুললেন ঋষভ পন্থ

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম টেস্ট। আর প্রথম দিনেই ১৮৫ রানে ভারতকে অল আউট করে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। কিন্তু দিনের শেষে বুমরার বলে খোয়াজা আউট হওয়ায় ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভারতের কাছে। তবে সিরিজের শেষ টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ব্যাট করছিলেন উসমান খোয়াজা, বল করছিলেন বুমরা। হঠাৎ দেখা যায় নন স্ট্রাইকে থাকা কনস্টাস বুমরাকে কিছু বলে বসেন। গোটা বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নাক গলাতে হয় আম্পায়ারদের।

 

প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে ঋষভ পন্থ জানান, স্যাম কনস্টাস সম্ভবত জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার চেষ্টা করছিলেন। যাতে দিনের শেষ ওভার হওয়ার আগে খেলা শেষ করে দেন আম্পায়ার। পোস্ট-ম্যাচ প্রেস কনফারেন্সে পন্থ বলেন, ‘দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে ওরা একটু কথাবার্তা চালাচালি করছিল। সময় নষ্ট করতে চাইছিল। আমার মনে হয় স্যাম জসসির সঙ্গে কথা বলেছিল। কী বলছিল সেটা আমি শুনতে পাইনি। তবে আমার মনে হয়, ওর উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময় নষ্ট করা যাতে আমরা আরও একটা ওভার বল করতে না পারি’।

 

এদিন সিডনিতে ব্যাট করতে গিয়ে বেশ কয়েকবার বল লাগে ঋষভ পন্থের গায়ে। এমনকি, তাঁর হাত ফুলে যায়। সাংবাদিক সম্মেলনে পন্থ জানান, ‘অবশ্যই ব্যথা লাগছে, তবে দলের জন্য কখনও কখনও কঠোর পরিশ্রম করতে হয়। কোথায় আঘাত লেগেছে সেটা না ভেবে, শুধু বলটাকে আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছি’। প্রসঙ্গত, এসসিজি-তে বিজিটির পঞ্চম টেস্ট ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি এই টেস্টে জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখবে ভারতীয় দল। তবে তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া