মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বাবার মৃত্যু, পায়ে চোট! সব ছেড়ে লড়াই করে অন্ধকার আকাশে আগুন হয়ে উঠলেন রবি

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রবি হাঁসদা। বাংলার ফুটবলের নয়া নক্ষত্র। গত কয়েকদিনে সর্বত্র এই নামটাই জ্বলজ্বল করছে। অথচ একটা সময় ফুটবল ছেড়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মশারু গ্রামের আদিবাসী পরিবারের ছেলে রবি। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। অনটনের মধ্যে দিয়েই তাঁর ফুটবলার হয়ে ওঠা। বাবা টোটো চালক ছিলেন। মা চাষবাসের সঙ্গে যুক্ত। জনাইয়ের ফুটবল কর্তা অসিত রায়ের হাত ধরে কলকাতা লিগে কাশিপুর স্বরস্বতী ক্লাবে সই করেন রবি। সেখান থেকে রেনবো। তারপর কাস্টমসে সই করেন। কলকাতা লিগের এই ক্লাবের হয়ে খেলেই জাতীয় গেমসে বাংলা দলে সুযোগ পান। বাংলাকে জাতীয় গেমসে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা নেন রবি। তারপর সন্তোষ ট্রফির দলে ডাক পান। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। সন্তোষের বাছাই পর্বে খেলাকালীন ২০২৩ সালের শুরুতে হাঁটুতে গুরুতর চোট পান। পুরো বছরটা কাটে মাঠের বাইরে। কোনও ক্লাব ছিল না। পাশে পাননি কাউকে। 

রবির রুটিরোজগার ছিল খেপ খেলা। তাতেই চলত সংসার। চোট পাওয়ার ফলে সেটাও বন্ধ হয়ে যায়। একটা সময় হতাশায় ডুবে যান। সেই সময় কাস্টমস ক্লাবের কর্তাদের পাশে পান। ঘুরে দাঁড়ানোর রসদ মেলে। কিন্তু পথ একেবারেই মসৃণ ছিল না সন্তোষের নায়কের। ফিরে আসার লড়াইয়ে বড় ধাক্কা খান। সন্তোষ ট্রফির বাছাই পর্ব শুরু হওয়ার কয়েকদিন আগেই বাবার আচমকা মৃত্যু। রবির মাথায় আকাশ ভেঙে পড়ে। মা, স্ত্রী, মেয়েকে নিয়ে অভাবের সংসার ২৫ বছরের আদিবাসী ফুটবলারের। পরিবারের পুরো দায়িত্ব তাঁর ওপর পড়ে। কাস্টমস ক্লাবের কর্তাদের চেষ্টায় মাঠে ফেরেন। কলকাতা লিগে ৯ গোল করার পর সন্তোষ ট্রফিও রবির আলোয় আলোকিত হয়। 

তিনটে লক্ষ্য নিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে খেলতে হায়দরাবাদ যান সুনীল ছেত্রীর ভক্ত। জানতেন চ্যাম্পিয়ন হলে একটা চাকরি কপালে জুটতে পারে। যাতে অভাব, অনটনের সংসারে একটু খেয়ে পরে বাঁচতে পারেন। ছিল ব্যক্তিগত লক্ষ্যও। সন্তোষে নিজেকে প্রমাণ করে আইএসএলের দলে খেলার স্বপ্ন ছিল রবির। এই লক্ষ্যে পৌঁছতে পারলেই, তাঁর আরও এক স্বপ্নের দরজা খুলে যেতে পারে। সব ফুটবলারই চান, দেশের জার্সিতে খেলতে। রবিও সেই স্বপ্ন দেখেন। আপাতত প্রথম দুই লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে বলা যেতে পারে। বৃহস্পতিবার বাংলার ফুটবলারদের চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্বিতীয়ত, ইস্টবেঙ্গল এবং মহমেডানের মধ্যে একটি ক্লাবে সই করতে চলেছেন রবি। দিন দুয়েকের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, খুঁজলে হয়তো ভারতীয় ফুটবলে একাধিক রবি হাঁসদা পাওয়া যাবে। প্রতিভা থাকা সত্ত্বেও, মঞ্চের অভাবে যা বিকশিত হয় না। স্থানীয় ছেলেদের অবহেলা করে ভিন রাজ্যের ফুটবলারদের পেছনে ছোটা অভ্যাসে পরিণত হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে হাতেগোনা বাঙালি ফুটবলার রয়েছে। বঞ্চনার যোগ্য জবাব রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, মনোতোষ মাঝি, চাকু মান্ডিদের সাফল্য। এবার কি ক্লাবকর্তাদের হুঁশ ফিরবে? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া