মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আরও একটি রেকর্ড বুমরার, এবার ছুঁলেন স্পিনের জাদুকরকে

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নতুন রেকর্ডের মালিক যশপ্রীত বুমরা। অ্যাওয়ে টেস্ট সিরিজে স্পিন কিংবদন্তির রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতীয় পেসার। শুক্রবার একটি উইকেট নেওয়া মাত্র অনন্য নজির গড়েন। ছুঁয়ে ফেলেন বিষণ সিং বেদীকে। চলতি বর্ডার-গাভাসকর‌ সিরিজে ৩১ উইকেট নিয়ে অ্যাওয়ে টেস্ট সিরিজে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের দৌড়ে ছুঁয়ে ফেললেন কিংবদন্তিকে। বোলিং বিভাগে দলকে একার কাঁধেই টানছেন বুমরা‌। বর্তমানে সিরিজ ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। গত দশ বছরে প্রথমবার দেশের মাটিতে ভারতকে হারানোর হাতছানি। তার জন্য শেষ টেস্ট জয় বা ড্র দরকার কামিন্সদের। অন্যদিকে সিরিজ ড্র করতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। 

সিডনি টেস্টের প্রথমদিনের শেষ বলে নজির গড়েন যশপ্রীত বুমরা। আউট করেন উসমান খোয়াজাকে। স্লিপে ক্যাচ নেন কেএল রাহুল। ১ উইকেট হারিয়ে ৯ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া। মাত্র এক উইকেট পেলেই বেদীকে ছাপিয়ে যাবেন বুমরা। যা ভবিতব্য। এখনও অস্ট্রেলিয়ার দুটো ইনিংস বাকি। ১৯৭৭-৭৮ অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে ৩১ উইকেট নেন বেদী। এবার তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি বুমরার সামনে। আরও একটি রেকর্ডের মুখে ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর ট্রফির একটি সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেন বুমরা। বর্তমানে এই রেকর্ড হরভজন সিংয়ের নামে। ২০০১ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে মাত্র তিন টেস্টে ৩২টি উইকেট নেন ভাজ্জি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া