শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'একটাও গানের নাম জানে না, তাও দিলজিতের কনসার্টে ভিড়! কী দোষ করেছেন অরিজিৎ সিং?'-বছরের শুরুতেই বিস্ফোরক লগ্নজিতা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বরাবরই প্রতিবাদী এবং স্পষ্টবাদী পরিচিতি পেয়ে এসেছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সমাজ মাধ্যম হোক কিংবা মঞ্চে জোর গলায় নিজের মনের কথা বলেন তিনি। নতুন বছরের শুরুতেও তার অন্যথা হল না। সমাজ মাধ্যমে তুলে ধরলেন বেশকিছু প্রশ্ন। যা নিয়ে নাকি বিভ্রান্তিতে আছেন লগ্নজিতা। 

 

তিনি লেখেন, "কিছুদিন আগে, আমার সঙ্গে আমার এক বন্ধুর দেখা হয়। সে গিয়েছিল দিলজিতের কনসার্টে। আমি ওকে স্বাভাবিকভাবেই কনসার্ট নিয়ে নানা প্রশ্ন করছিলাম। ও নিজেও অনেক ভাল ভাল কথা বলছিল। আর এরপর আমি ওকে প্রশ্ন করি, দিলজিতের কোন গান ওর সবচেয়ে প্রিয়। ও কেমন দ্বিধা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকল।"

 

লগ্নজিতা আরও লেখেন, "এরপর ওর কাছে দিলজিতের গাওয়া ৩টি গানের নাম জানতে চাই। সে অনেক ভেবে তারপর জবাব দিল, 'আমি ঠিক নিশ্চিত না। আসলে অত মন দিয়ে তো শুনিনি কখনও। দিলজিতের আচরণ খুব ভাল লাগে।' এরপর আমি ওকে অরিজিৎ সিং-এর ৩টে গানের নাম জানতে চাই। ও কখনও অরিজিতের কনসার্টে যায়নি, তাও গড়গড় করে অনেকগুলো গানের নাম বলে দেয়।"

 

এরপর গায়িকা লেখেন, "আমার নতুন বছর শুরু হল বিভ্রান্তি দিয়ে। এখন কি প্রচার, জনসংযোগই সব। এদিকে কনসার্ট থেকে আসা লোক, একটা গানের নামও বলতে পারছে না। এদিকে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম তারকা অরিজিৎ, সুনিধি, শ্রেয়ারা এত ভাল কাজ করছেন। আমি সত্যিই খুব বিভ্রান্ত।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া