মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘মানেলো মার্কুয়েজ জানেন যে সন্তোষ ট্রফি হচ্ছে?’, জাতীয় ফুটবলে বাংলা প্রসঙ্গে বিস্ফোরক চ্যাম্পিয়ন দলের কোচ

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৭Kaushik Roy

কৌশিক রায়

 

দীর্ঘ ছ’বছর পর সন্তোষ ট্রফি এসেছে বাংলায়। শক্তিশালী কেরলকে হারিয়ে ৩৩তম বার কাপ এসেছে রবি, নরহরিদের দখলে। দলের দুর্দান্ত প্রদর্শনের পর বেশিরভাগই এর কৃতিত্ব দিচ্ছেন কোচ সঞ্জয় সেন। গোটা টুর্নামেন্টে একাধিক শক্তিশালী দলকে কার্যত হেলায় হারিয়েছে বাংলা। সময় মত ফর্মেশন বদলানো, প্রতিপক্ষ বুঝে প্রথম একাদশ নামিয়ে কার্যত বিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ফুটবলাররা। কলকাতায় আসার পর তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে যাঁকে নিয়ে এত মাতামাতি তিনি কার্যত নির্বিকার। জয়ের সমস্ত কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদেরই। দলকে চ্যাম্পিয়ন করে কোচ সঞ্জয় সেন এখন চাইছেন তাঁর দলের ফুটবলাররা যেন ভাল দলে জায়গা পায়, একটা চাকরি পায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেও এই আবেদনই জানিয়েছেন তিনি।

 

দেশের ফুটবলে বরাবরই অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে পশ্চিমবঙ্গ। তারপরেও ভারতীয় দলে তাঁরা ব্রাত্য কেন? আজকাল ডট ইনকে একান্ত সাক্ষাৎকারে সেই কথাই জানালেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চেনা মেজাজেই উত্তর দিলেন। জানালেন, ‘খেলোয়াড়দের যদি নির্বাচিত করতে হয়, সেটা যেকোনও স্তরই হোক না কেন, নির্বাচকদের একটা স্কাউটিংয়ের ব্যাপার থাকে। আমাদের ভারতীয় ফুটবল দলের যে কোচ মানেলো মার্কুয়েজ তিনি কি জানেন যে সন্তোষ ট্রফি হচ্ছে? উনি তো গোয়ার টিম নিয়ে ব্যস্ত।

 

এই যে ভাল খেলার দাম, শুধু বাঙালি বলে নয়, কেরল বলো, সার্ভিসেস বলো, বাংলা বলো যারা এত ভাল ফুটবল খেলল সেই ছেলেগুলোর ভবিষ্যৎটা কী? বাংলা চ্যাম্পিয়ন হয়েছে সেটা অবশ্যই বড় কথা। কিন্তু যেটা সবথেকে ভাল দিক সেটা হল চাকরি। মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন সেটা একটা অতুলনীয় ব্যাপার’। প্রশ্ন উঠল আইএসএল নিয়েও। যে ফুটবলাররা দলকে চ্যাম্পিয়ন করে এলেন তাঁরা কী দেশের প্রথম সারির লিগে দল পাবেন না? চ্যাম্পিয়ন দলের কোচের সাফ জবাব, ‘এটা তো সেই দলের নির্বাচকরাই বলতে পারবেন। তিনটে দল তো রয়েছে। তাঁরা জবাব দিক’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া