শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একসময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বলিউড থেকে টলিউড। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যকে নিয়ে। বলিউডে বিস্তর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি, এআর রহমানের সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন গায়ক। নিজের কেরিয়ারে একবারই মাত্র রহমানের সুরে গান গেয়েছিলেন অভিজিৎ। গানের নাম অ্যায় ‘নাজনিন শুনো না’। ছবির নাম ‘দিল হয় দিল মে ছবির’। রহমানকে কটাক্ষ করে অভিজিৎ জানান, রাতবিরেতে উদ্ভট সময়ে কাজ করাটা সবসময় শিল্পের দোহাই বলে চালানো যায় না! মেনে নেওয়াও যায় না।
“এটা যে সময়ের কথা তখন মুম্বইয়ে অন্যতম ব্যস্ত গায়ক আমি। তৎকালীন বড়-বড় সব সুরকারদের থেকে অবিরত কাজে রপ্রস্তাব পাচ্ছি। দিনভর এদিক-ওদিক ছুটতে হয় গান রেকর্ডিংয়ের জন্য। সেই সময় রহমানের তরফে আমাকে যোগাযোগ করা হয়। গিয়েছিলাম সেই ডাক পেয়ে। এবং শুরু করলাম হোটেলে অপেক্ষা করা। সারাদিন কেটে গেল, আমি অপেক্ষা করতেই থাকলাম। কাঁহাতক আর ভাল লাগে। একসময় মনে হল, এরকম করে আর চলতে পারে না। রাত বেড়ে যাওয়াতে গিয়ে শুয়ে পড়েছিলাম এই ভেবে যে সকালে রেকর্ডিং করে নেওয়া যাবে। শেষমেশ ডাক এল রাত ২টোর সময়! আমি তখন ভেবেছিলাম পাগলামো চলছে নাকি? যাই হোক, সেই ডাক পেয়ে যাইনি। পরদিন সকালেই গিয়েছিলাম। কিন্তু তখন আর রহমান ছিলেন না। মোট কথা, দিনের সাধারণ কাজের সময়ে ও কাজ করে না। কিন্তু তাই বলে গভীর রাতে শিল্পের দোহাই দিয়েও তো আর গান রেকর্ড করতে কাউকে ডাকা যায় না। তাই না?”
যাই হোক, অভিজিৎ আরও জানান, রহমানের প্রধান সহকারী সেদিন এই কাজ সামলানোর দায়িত্বে ছিলেন। রহমান নিজে একটিবারের জন্যেও হাজির হননি। অভিজিতের মতে অস্কারজয়ী সুরকারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা একেবারেই ‘সুরেলা’ ছিল না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি