মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ৩১টি সেঞ্চুরি সহ রয়েছে ১১৭৯১ রান, বর্ডার গাভাসকার ট্রফির মাঝেই অবসরের সিদ্ধান্ত এই ভারতীয় ক্রিকেটারের

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় তারকা ক্রিকেটার শেলডন জ্যাকসন। প্রথম শ্রেণীর একদিনের ক্রিকেটে সমাপ্তি ঘটল এক উজ্জ্বল অধ্যায়ের। ৩৮ বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সৌরাষ্ট্রের হয়ে লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন শেলডন। চলতি রঞ্জি ট্রফি মরসুমেও খেলতে দেখা যাবে তাঁকে। শেলডন জ্যাকসন তাঁর সাদা বলের কেরিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৮৪ ইনিংসে ২৭৯২ রান সংগ্রহ করেছেন তিনি। যার মধ্যে ৯টি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। লিস্ট-এ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৩৬.২৫। টি-২০ ফরম্যাটেও তাঁর ব্যাটিংয়ের দক্ষতা বারবার প্রমাণিত হয়েছে। ৮০ ম্যাচে ১৮১২ রান রয়েছে শেলডনের।

 

 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯টি ম্যাচও খেলেছেন তিনি। তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ২০২২ সালের বিজয় হাজারে ট্রফি ফাইনাল। মহারাষ্ট্রের বিপক্ষে ১৩৩ বলে অপরাজিত ১৩৩ রান করে সৌরাষ্ট্রকে কাপ জিতিয়েছিলেন তিনি। সাদা বল থেকে অবসর নিলেও, জ্যাকসনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্দান্ত কেরিয়ার এখনও চলবে। সম্প্রতি শেলডন তাঁর শততম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ফেলেছেন। ১০৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭১৮৭ রান যার মধ্যে ২১টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। তাঁর ব্যাটিং গড় ৪৬.৩৬। কেকেআরের হয়েও আইপিএলে খেলতে দেখা গিয়েছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে শেলডন জ্যাকসন বড় নাম। রঞ্জি ট্রফিতে এখনও বেশ কিছুদিন তাঁর ঝলক দেখা যাবে বলে মত ক্রিকেট ভক্তদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া