শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

actor amitabh bachchan pays a heartfelt tribute to Dr Manmohan Singh Ratan Tata Zakir Hussain and Shyam Benegal

বিনোদন | অমিতাভ ‘দেখালেন’ দেবদূতদের মাঝে মেঘের উপরে তবলায় বোল তুলতে ব্যস্ত উস্তাদ! কী করছেন রতন টাটা, শ্যাম বেনেগলরা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: actor amitabh bachchan pays a heartfelt tribute to Dr Manmohan Singh Ratan Tata Zakir Hussain and Shyam Benegal ০৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত বছর অর্থাৎ ২০২৪-এ দেশ হারিয়েছে তাঁর চার মহান ব্যক্তিত্বকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং, বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল, ভারতের শিল্পজগতের অন্যতম নক্ষত্র রতন টাটা এবং কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন। এই চার জনপ্রিয় শিল্পীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দেশবাসীরা। এবার সমাজমাধ্যমে একটু অন্যভাবে প্রয়াত এই চার কিংবদন্তি ব্যক্তিত্বকে শ্রদ্ধার্ঘ্য জানালেন অমিতাভ বচ্চন। 

 

ইনস্টাগ্রামে এই চার ব্যক্তিত্বের কার্টুন এঁকেছিলেন পরিচিত কার্টুনিস্ট সতীশ আচার্য। কার্টুনটির শিরোনাম -'আমাদের নায়কেরা এখন স্বর্গে।’  তাঁর সেই আঁকা ছবি-ই শেয়ার করলেন শাহেনশাহ। ছবিতে দেখা যাচ্ছে, স্বর্গে অধিষ্ঠিত হয়ে দিব্যি বহাল তবিয়তে আছেন এই চারজন। এবং সেখানেও নিজেদের পছন্দের কাজে মগ্ন তাঁরা। পেঁজা তুলোর মতো মেঘের উপরে ছড়িয়ে ছিটিয়ে বসে-দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। জাকির একমনে বোল তুলছে তবলা-বাঁয়ায়, কুকুরদের আদর করে নিজের হাতে তাদের খাওয়াতে ব্যস্ত রতন টাটা। অন্যদিকে, হাসিমুখে ক্যামেরা নিয়ে খুটখাট করে কাজ চালিয়ে যাচ্ছেন শ্যাম বেনেগাল। একজন সফল অর্থনীতিবিদ ছিলেন ডা. মনমোহন সিং। অর্থমন্ত্রী হিসাবে ভারতের উত্থানের পিছনে তাঁর অবদান ইতিহাসে জায়গা করে নিয়েছে। ছবিতেও দেখা গেল নিজের হাতে স্বর্গে নতুন কিছু তৈরিতে ব্যস্ত তিনি। এবং দেখা গেল সবকিছু দূর থেকে একমনে উপভোগ করছেন দুই দেবদূত।

 

 

পোস্টারের উপর গোটা গোটা অক্ষরে লেখা, “২০২৪ সালে একজন পার্সি, একজন মুসলিম, একজন শিখ ও একজন হিন্দু প্রয়াত হয়েছেন। এই চারজনের মৃত্যুতে দুঃখ পেয়েছে, শোকপালন করেছে গোটা দেশ। এবং তাঁদের মনে রেখেছে স্রেফ একজন ভারতীয় হিসাবে।” অমিতাভ এই পোস্টটি শেয়ার করে লিখলেন, “যা কথা বলা ছিল, সবটুকু এই ছবিটাই বলে দিল।”


উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং। তার মাত্র কয়েকদিন আগে ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি ছবি-পরিচালক শ্যাম বেনেগাল। গত মাসেই সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন। বয়স হয়েছিল ৭৩। এবং গত ১০ অক্টোবর ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন  শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া