শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বছরের শুরুতেই জায়গা হারাল 'কথা'! সবাইকে টেক্কা দিয়ে 'বাংলা সেরা'র খেতাব জিতল কে? ৩৬০ ডিগ্রি ঘুরল টিআরপি তালিকা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জানুয়ারী ২০২৫ ২০ : ০৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় ফের ছক্কা হাঁকাল স্টার জলসার 'গীতা এলএলবি'। সবাইকে টেক্কা দিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে 'গীতা'। ৮.২ নম্বর পেয়ে বাজিমাত জলসার। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। একের পর এক গল্পের ট্যুইস্টে চলতি সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৭.৮ নম্বরে এই জায়গায় রয়েছে 'কথা' ও 'পরিণীতা'।

 

গল্পের নতুন মোড়ে ৭.৬ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। ২০ বছর এগিয়ে এখন বড় হয়ে গিয়েছে 'জগদ্ধাত্রী'র মেয়ে 'দুর্গা'। এই চরিত্রেও যদিও অঙ্কিতা মল্লিককেই দেখা যাচ্ছে। টলিপাড়ার অন্দরের খবর, এবার হয়ত 'স্বয়ম্ভূ'র জায়গায় দেখা যেতে পারে নতুন নায়ককে। পঞ্চমে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'গৃহপ্রবেশ' ও 'রাঙামতি তিরন্দাজ'। দুই ধারাবাহিকই প্রতি সপ্তাহে দারুণ চমক নিয়ে হাজির হয়। তাই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে এই সপ্তাহে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৯। 

 

৬.৮ নম্বরে ষষ্ঠ স্থানে রয়েছে 'শ্যামলি-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। সপ্তমে রয়েছে 'তেঁতুলপাতা'। এর মধ্যেই 'ঝিল্লি-ঋষি'র মাঝে হাজির ঋষির প্রাক্তন প্রেমিকা 'ঝোরা'। টানটান উত্তেজনায় চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। অষ্টমে রয়েছে 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৯ নম্বর পেয়ে নবমে 'আনন্দী'। সদ্য বিয়ে করে চলতি সপ্তাহে ৫.৭ নম্বরে দশমে রয়েছে 'ধ্রুব-জোনাকি'র গল্প 'মিত্তির বাড়ি'।  


এদিকে, টলিপাড়ার অন্দরে বেশ কিছু ধারাবাহিক শেষের খবর আসছে। অন্যদিকে শুরু হচ্ছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে জি বাংলার 'পুবের ময়না'র। এদিকে বহু অপেক্ষার অবসান, ছোটপর্দায় নতুন ধারাবাহিক 'তোমাকে ভালবেসে'তে ফিরছেন দিতিপ্রিয়া রায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া