শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Sonu Sood says actors bodyguards entourage are trained to intentionally garner attention by creating a chaos at public places for no reason

বিনোদন | ‘ইচ্ছে করেই করে…’, বলি-তারকাদের দেহরক্ষীদের দুর্ব্যবহারের নেপথ্যে লুকিয়ে কোন অদ্ভুত কারণ? ফাঁস করলেন সোনু সুদ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এঁদের হাবভাবও নায়ক-নায়িকাদের থেকে কোনও অংশে কম নয়। কথা হচ্ছে তারকাদের দেহরক্ষীদের নিয়ে। তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনা থাকেই। অনেকেই তাঁদের পছন্দের তারকাদের কাছে যেতে চান ছবি তোলার জন্য বা সই নেওয়ার জন্য। কেউ কেউ চান এক বার শুধু ছুঁয়ে দেখতে। সমর্থকদের ভালবাসার অত্যাচার থেকে একপ্রকার বাঁচতেই দেহরক্ষী নিয়োগ করেন তারকারা। তবে প্রায় সময়েই সাধারণ মানুষের প্রতি সেই তারকাদের সামনেই তাঁদের দেহরক্ষীদের রূঢ় ও দুর্ব্যবহার জায়গা করে নেয় খবরে। তুমুল নিন্দিত হয় নেটপাড়াতেও। এবার এসব নিয়েই এবার মুখ খুললেন জনপ্রিয় বলি-অভিনেতা সোনু সুদ। 

 

এবং মুখ খুলেই বিস্ফোরণ ঘটালেন সোনু। অভিনেতার চাঞ্চল্যকর দাবি শুনে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সোনু বললেন, “এইসব তারকাদের দেহরক্ষীদের প্রশিক্ষণ দেওয়াই হয় এমন করে যাতে তাঁরা জনগণকে তাঁর মক্কেল-তারকার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারে! বিশেষত, বিমানবন্দরের মতো জায়গায়। তাঁরা এমন সব আওয়াজ করেন যা শুনে আশেপাশে থাকা মানুষদের আগ্রহ এমনিই বেড়ে যায় নিমেষে। যেমন হয়ত গাড়ি থেকে তারকা নামছেন পথচ তাঁকে ঘিরে কোনও আগ্রহ নেই কারো। সেই সময় তাঁর নিরাপত্তারক্ষীরা ইচ্ছাকৃত এমন সব আওয়াজ করতে থাকেন যাতে মনে হয় সবাই সেই তারকার উপর হামলে পড়ছে। যেমন ফাঁকা মাঠে চিৎকার করতে থাকে 'দূর হঠ, সবাই সরে যায় সামনে থেকে' এরকম আর কি।  সেইসব বিকট আওয়াজ শুনে সবাই এমনই এগিয়ে আসেন। এই তো ব্যাপার!”

 

সোনু আরও বলে চলেন, “আমার নিজেরও একাধিক দেহরক্ষী রয়েছে। কিন্তু তাঁদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে অনুরাগীদের যেন কেউ ধাক্কা না মেরে দূরে সরিয়ে দেয়। সাধারণত, অনুরাগীরা যথেষ্ট ভদ্র হয়। অসভ্যতামি করেন না। আর বেশিরভাগ তারকাদের-ই আপত্তি এখানেই যে কেন কোনও অনুরাগী কিছু করেন না। তাই অনুরাগীদের উত্তেজিত করার জন্য এসব খোঁচা দেওয়ার কাজ করেন দেহরক্ষীরা।”

 

প্রসঙ্গত, গত ডিসেম্বরে তিলোত্তমার বুকে তাঁর এই আসন্ন ফিল্ম ‘ফতেহ’-এর প্রচার সারতে এসেছিলেন তিনি ৷ হাওড়া ব্রিজের নীচে ভক্তদের সঙ্গে নিজস্বী, বাসে ও হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘোরা কোনও কিছুই বাদ গেল না তাঁর ঝটিকা সফরে। এদিন কলকাতার ঐতিহ্য কফি হাউজেও যেতে দেখা যায় তাঁকে। তাঁকে দেখে ভক্তদের উপচে ভিড়ের মাঝে যেন আরও নজরকাড়া সোনু। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘ফতেহ’। ছবিতে সোনু সুদ ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া