মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

r ashwin retirement issue

খেলা | অশ্বিনের আচমকা অবসরে রীতিমতো হতাশ, কাদের উপর বিরক্তি প্রকাশ করলেন কুম্বলে জানুন

Rajat Bose | ০৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার গাভাসকার ট্রফির মাঝপথেই অবসর নিয়ে ফেলেছিলেন অশ্বিন। পারথ ও তৃতীয় টেস্ট ব্রিসবেনে অশ্বিন প্রথম এগারোয় জায়গা পাননি। খেলেছিলেন শুধু এডিলেডে। পেয়েছিলেন এক উইকেট। এরপর ব্রিসবেন টেস্ট শেষ হতেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন অশ্বিন। যা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। 


অশ্বিনের এই সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী অনিল কুম্বলেও। অশ্বিনের অবসর নেওয়ার পদ্ধতিটাই হতাশ করে দিয়েছিল কুম্বলেকে। তাঁর কথায়, ‘‌অশ্বিনের মতো বোলারকে একটা উপযুক্ত ফেয়ারওয়েল দেওয়া যেত। অশ্বিনের সঙ্গে আলোচনা করতে পারত টিম ম্যানেজমেন্ট। তারপর একটা উপযুক্ত সময় বেছে নেওয়া যেতে পারত। অশ্বিনের এইভাবে সরে যাওয়াটা দুঃখজনক। অতীতের অনেক ক্রিকেটারই এই ফেয়ারওয়েল পায়নি। অশ্বিন দেশের হয়ে যা করেছে তা কখনোই ভোলা যাবে না। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করে গেছে।’‌


টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনের। পেয়েছেন ৫৩৭ উইকেট। আর কুম্বলের উইকেটসংখ্যা ৬১৯। পাশাপাশি অশ্বিনের টেস্টে ৩৫০৩ রান রয়েছে ১০৬ টেস্টে। এছাড়া দেশের হয়ে ১১৬ একদিনের ম্যাচ ও ৬৫ খানা টি২০ খেলেছেন অশ্বিন। ২০২১ ও ২০২২ টি২০ বিশ্বকাপেও খেলেছেন অশ্বিন। ২০২৩ বিশ্বকাপেও দলে ছিলেন। কিন্তু খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এখন আইপিএল নিয়েই থাকবেন অশ্বিন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া