মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। টসের সময় এমন কথাই জানান সিডনিতে দলকে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরা। কিন্তু এই কথা মানতে নারাজ গাভাসকার, শাস্ত্রী কিংবা মার্ক টেলরের মতো প্রাক্তনরা। আর যদি ধরেই নেওয়া হয় যে টানা তিন টেস্টে রান না পাওয়া রোহিতকে বাদ দেওয়া হয়েছে, সেটা যে সঠিক সিদ্ধান্ত তা জানাচ্ছেন ১৯৮৩–র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ও দেশের প্রাক্তন কোচ মদন লাল।
টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে সাহসী বলে জানাচ্ছেন মদন লাল। তাঁর কথায়, ‘সঠিক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।’ মদন লালের কথায়, ‘এই সিদ্ধান্ত নিশ্চয়ই অধিনায়কের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।’
এটা ঘটনা ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই রানের মধ্যে নেই রোহিত। তারপর ব্যক্তিগত কারণে পারথ টেস্ট তিনি খেলেননি। পরের তিন টেস্টে ডাহা ফেল। রান করেছেন মাত্র ৩১। মেলবোর্ন টেস্টের পরেই জল্পনা চলছিল, রোহিতকে হয়ত সিডনিতে খেলানো হবে না। টেস্ট শুরুর এক দিন আগে রোহিত প্রসঙ্গে গম্ভীরকে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, ‘ম্যাচের দিন উইকেট দেখে প্রথম একাদশ চূড়ান্ত করা হবে।’ আর শুক্রবার দেখা গেল যথারীতি রোহিত প্রথম এগারোয় নেই। অধিনায়ক নাকি ‘বিশ্রামে’। এই যুক্তি দেওয়া হল। যে যুক্তি মানেননি প্রাক্তনরা।
এখন প্রশ্ন মেলবোর্নেই তাহলে শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত। সম্ভবত কয়েক দিনের মধ্যেই বড় খবর আসতে পারে ভারতীয় ক্রিকেটে। টি২০ আন্তর্জাতিক থেকে আগেই সরে গেছেন। রইল শুধু একদিনের ক্রিকেট। সেখানেও আর কতদিন রোহিতকে দেখা যাবে? হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। ভারতীয় ক্রিকেটে সম্ভবত শেষ হতে চলেছে হিটম্যান জমানা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি