রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali actress swastika dutta talks about her new year resolutions and upcoming movie with mainak bhowmik and Ritwik chakraborty

বিনোদন | নিউ ইয়ারে স্বস্তিকা দত্তের পোস্ট, 'নতুন শুরু'র ইঙ্গিত অভিনেত্রীর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ০৫ : ১৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: নতুন বছর। নতুন শুরু। একেবারে নিজস্ব ছন্দেই ২০২৫-কে বরণ করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সমাজমাধ্যমে বর্ষবরণের একটি পোস্ট করেছেন তিনি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় " নতুন বছর, নতুন অনুভব, নতুন সম্ভাবনা কিন্তু একই রয়েছে সব স্বপ্ন। নতুন শুরু।"

 

তবে কি নতুন বছরে 'নতুন কাজ'-এর ইঙ্গিত দিলেন স্বস্তিকা? আজকাল ডট ইন এ প্রশ্ন রাখতেই অভিনেত্রীর সহাস্য জবাব, "না, না কোনও নয়া প্রজেক্টের সঙ্গে বিন্দুমাত্র যোগ নেই এ পোস্টের। একজন অভিনেত্রী হিসেবে নতুন বছরের অর্থ আমার কাছে নতুন করে একটি গল্পের শুরু, নতুন সব চরিত্রদের আনাগোনা। নতুন স্বপ্নের উড়ান। আর ব্যক্তিজীবনে এই বছরে আরও ধৈর্য্যশীল হতে চাই। চাই আরও সহ্যশক্তি আরও বাড়ুক, কারণ যে পেশায় আছি সেখানে অনেকদূর পর্যন্ত এগোতে হলে এই গুণটি দরকার ভীষণভাবে।"

 

কথায় কথায় উঠল 'ভাগ্যলক্ষ্মী' ছবির প্রসঙ্গ। ছবিতে একজন অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করলেও তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি তো সচরাচর কোনও ছবি, ওটিটি সিরিজে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন না, তাহলে মৈনাক ভৌমিকের এই ছবিতে নিয়মটা বদলালেন কেন? মিষ্টি হেসে অভিনেত্রীর জবাব, " হ্যাঁ, আমি ছোট চরিত্রে অভিনয় করি না। কিন্তু আমার চরিত্র আর মৈনাক— এই দুইয়ের আকর্ষণে রাজি হয়েছি। মৈনাক ভৌমিকের কাজ তো বটেই, ওঁর ব্যক্তিত্বেরও আমি ভক্ত। ছবিতে লোকনাথ দে, ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায়ের মতো অভিনেতারা রয়েছেন। শুটিংয়ের ফাঁকে জমিয়ে ওঁদের অভিনয় দেখেছি। ঋত্বিকদার অভিনয়ের আমি ভীষণ ভক্ত। যদিও খুব কম দৃশ্য তবু ওঁর সঙ্গে অভিনয় করাটা একটা প্রাপ্তি। নিজের অভিনয় দক্ষতা বেড়ে যায়।"

 

প্রসঙ্গত, স্বস্তিকা বরাবরই তাঁর নিজের মতো। চলেন নিজের মর্জিতে, নিজের ছন্দে। গত বছর পুজোয় দেবীবরণ করা নিয়েও খবরের শিরোনামে এসেছিলেন তিনি। স্বস্তিকা বলেছিলেন, “ ইচ্ছে ছিল বরণ করার। করেছি।

এ বছর মায়ের থেকে একটু বেশি শক্তি দরকার। একটু বেশি আশীর্বাদ ও ভালবাসা দরকার। যত বড় হচ্ছি, নিজের ও সমাজের প্রতি দায়িত্ববোধও বাড়ছে। সেই জন্যই মায়ের হাতটা মাথার উপর দরকার। হঠাৎই ঠিক করলান মাকে বরণ করব। কোনও পরিকল্পনা ছিল না। পরিকল্পনা করে আমি যা-ই করি, সেগুলো ভেস্তে যায়। তবে এই বরণের অনুভূতি অসাধারণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া