মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ০৩ : ০৫Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (সেপিচ-আত্মঘাতী, অ্যালড্রেড, কামিন্স)
হায়দরাবাদ - ০
সম্পূর্ণা চক্রবর্তী: বছরের শুরুতেই সমর্থকদের জয় উপহার দিলেন হোসে মোলিনা। ২৪ ঘণ্টা আগেই নিজামের শহর থেকে সন্তোষ ট্রফি জিতে ফিরেছে বাংলা। তার পরের দিনই ঘরের মাঠে হায়দরাবাদকে দুরমুশ করল কলকাতার প্রধান। বৃহস্পতিবার যুবভারতীতে ৩-০ গোলে জিতল মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একনম্বরেই বহাল সবুজ মেরুন। বছরের দ্বিতীয় দিনের ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিট বিতরণ করা হয়েছিল। উদ্দেশ্য সার্থক। বছর শুরুতে প্রিয় দলের জয়ের সাক্ষী থাকতে পারল প্রায় ৪০ হাজার সমর্থক। বাগানের সবচেয়ে ইতিবাচক দিক, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট না থাকা সত্ত্বেও গোল সংখ্যায় খামতি নেই। বৃহস্পতি রাতে বাগানের গোলদাতা টম অ্যালড্রেড এবং জেসন কামিন্স। নিয়মিত গোল পাচ্ছে ডিফেন্ডাররা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে টম মজার ছলে বলেছিলেন, আলবার্তোকে ছুঁতে আরও গোল করতে হবে তাঁকে। কথা রাখলেন। বাগানের ২৯ গোলের মধ্যে ১০ গোলই ডিফেন্ডারদের। গোল না পেলেও দুটো অ্যাসিস্ট। গোটা মাঠ জুড়ে খেলেন লিস্টন কোলাসো। প্রচুর ওয়ার্কলোড নেন। ম্যাচের সেরা গোয়ার উইঙ্গার।
বৃহস্পতিবার দিমির অনুপস্থিতিতে সামনে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে রেখে শুরু করেন মোলিনা। ফরমেশন ৩-৫-২। আশিস রাইকে একটু ওপরে খেলান। মানবীরের অনুপস্থিতিতে বাড়তি ওয়ার্কলোড নিতে হয় আশিসকেও। কমজোরী হায়দরাবাদকে শুরু থেকেই চেপে ধরে বাগান। বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায়। এক প্রান্ত সচল রাখেন লিস্টন কোলাসো। প্রথম দুই গোলের কান্ডারী গোয়ান মিডিও। ম্যাচের ৯ মিনিটে প্রথম গোল। লিস্টনের ক্রস থেকে সাহালের শট বিপক্ষ গোলকিপার অর্শদীপ সিংয়ের হাতে লেগে হায়দরাবাদের ডিফেন্ডার স্টিফেন সেপিচের মাথায় লেগে গোলে ঢুকে যায়। আত্মঘাতী গোল। তার এক মিনিটের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পায় নিজামের শহরের দল। রামলুনচুঙ্গার শট দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করেন বিশাল কাইত। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহনবাগান। কামিন্সের শট বিপক্ষের অধিনায়ক সাজির পায়ে লেগে পান ম্যাকলারেন। অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের শট পোস্টে লাগে।
দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৪১ মিনিটে ২-০ করেন টম অ্যালড্রেড। লিস্টনের ক্রস মাঠের বাইরে বেরিয়া যাওয়ার মুখে পেছন থেকে এসে উড়ন্ত হেডে বল জালে ঠেলেন টম। তার আগে বল বিপক্ষের বিদেশি ডিফেন্ডার সেপিচের পা ছুঁয়ে যায়। দুটো গোলের ক্ষেত্রেই কমবেশি দায়ী সার্বিয়ান ডিফেন্ডার। প্রথমে গোল দেননি রেফারি হরিশ কুন্ডু। অফসাইড বলে বাতিল করে দেওয়া হয়। কিন্তু প্রতিবাদ জানান অ্যালড্রেড, সাহাল, ম্যাকলারেনরা। লাইন্সম্যানের সঙ্গে আলোচনা করে গোল দেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান জেসন কামিন্স। ম্যাচের ৫১ মিনিটে ম্যাকলারেনের মাইনাস থেকে বাঁ পায়ের জোরালো শটে নিখুঁত প্লেসিং অস্ট্রেলিয়ানের। ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু শেষদিকে জোড়া সুযোগ মিস করেন লিস্টন। নয়তো হায়দরাবাদকে পাঁচ গোলের মালা পরাতে পারত বাগান। শেষ ১২ মিনিট গ্রেগ স্টুয়ার্টকে নামান মোলিনা। ডার্বির আগে দেখে নেন স্কটিশ ফরোয়ার্ডকে। ম্যাচের শুরুর পর শেষে আবার একটি টিফো চোখে পড়ল। যেখানে আলবার্তোর উদ্দেশে লেখা, 'মনস্টার, মনের স্টার।' এদিন স্কোরশিটে নাম না তুলতে পারলেও বাগান জনতার মন জয় করে দিয়েছেন বড় চেহারার বিদেশি ডিফেন্ডার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি