শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Nikkhil Advani reveals the reason of fight with Karan Johar and not talking with Anil Kapoor Govinda

বিনোদন | করণের সঙ্গে কুখ্যাত ঝামেলা থেকে অনিলের কথা কাটাকাটি, বলিউডের অন্দরের গোপন সব ঝামেলা ফাঁস নিখিল আদবানির!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ০২ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: প্রথমে ছিলেন বন্ধু। সেখান থেকে সহকারী, তারপর সহকর্মী পরিচালক, তারপর শত্রু এবং ফের গভীর বন্ধু। এভাবেই ছোট্ট করে ব্যাখা করা যায় নিখিল আদবানি এবং করণ জোহরের সম্পর্ককে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরে তারকাদের মধ্যে চলা নানা বিবাদ বাক্স-প্যাঁটরা হাট করে খুলে বসলেন 'কল হো না হো' ছবি খ্যাত পরিচালক নিখিল আদবানি। দু'দশক পুরনো করণ জোহরের সঙ্গে তাঁর কুখ্যাত ঝামেলার আসল কারণ নিয়ে মুখ খুললেন তিনি, তেমনই জানিয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, গোবিন্দা সম্পর্কিত ঝগড়া-ঝামেলার কথাও।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, করণের বাবা প্রয়াত প্রযোজক যশ জোহরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই জায়গা থেকে করণের সঙ্গে বন্ধুত্ব এবং 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি থেকে তাঁর প্রধান সহকারীর দায়িত্ব পালনের শুরু। তবে গণ্ডগোলটা বাধে যখন তাঁর পরিচালনায় 'কল হো না হো' বক্স- অফিসে দুর্দান্ত সফল হয়। সে ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। নিখিলের দাবি, এই ছবির সাফল্যের জন্য প্রাপ্য সম্মান তিনি পাননি। অন্যদিকে, করণের মনে হয়েছিল যোগ্যতা অনুযায়ী যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে নিখিলকে। তার উপর ইন্ডাস্ট্রির কেউ কেউ ফিসফাস শুরু করেন যে এই ছবির অনেকাংশ নাকি করণ নিজেই পরিচালনা করে দিয়েছেন! পাল্টা গুঞ্জন শুরু হয়, নিখিল নাকি 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে পরিচালক হিসাবে করণের নামাঙ্কিত ছবির আসল নির্দেশক!

 

ঝগড়া বেড়েই চলে। নিখিল জানান, এই ঝগড়া কোনও 'ক্রিয়েটিভ ক্ল্যাশ' ছিল না, ছিল 'ইমোশনাল ক্ল্যাশ'। তাঁর প্রশ্ন, 'আমি রেগে গিয়েছিলাম, কেন করণ আমার ব্যাপারে মতামত অন্যদের বলা কথার উপর ভিত্তি করে তৈরি করছে, যেখানে আমরা এত বছরের ঘনিষ্ঠ বন্ধু! প্রচণ্ড রাগ হয়েছিল। করণেরও হয়েছিল। বিরাট ঝামেলা হয়েছিল। তারপর মনখারাপের চোটে বেড়িয়ে এসেছিলাম 'ধর্মা প্রোডাকশনস' ছেড়ে।

 

তবে এখন যে তাঁদের মধ্যে রয়েছে স্রেফ নিপাট বন্ধুত্ব, সেকথাও জানাতে ভুললেন না নিখিল। "২০ বছর পেরিয়ে গিয়েছে তারপর। করণ আর আমি সত্যি দারুণ বন্ধু। আসলে, দু'জনেই বুঝেছি ছবি থাকবে ছবির জায়গায় আর জীবন থাকবে নিজের জায়গায়। " 

 

কথাশেষে নিখিল আরও জানান, জন আব্রাহামের সঙ্গে তাঁর একবার দারুণ ঝামেলা হয়েছিল। বেশ কিছু সময় ধরে দু'জন দু'জনকে পাশ কাটিয়ে চলে যেতেন। তবে সেসবও মিটেছে। তারপর জনের সঙ্গে একাধিক ছবি করেছেন তিনি। গত বছরে 'বেদা' ছবি-ই সেকথার জলজ্যান্ত প্রমাণ। সে ছবির পরিচালক তিনি, নায়ক জন। এও জানা গেল, গোবিন্দা এবং অনিল কাপুরের সঙ্গে চরম কথা কাটাকাটির জেরে তাঁদের সঙ্গে ১০ বছর কথা বলেননি নিখিল!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া