শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জানুয়ারী ২০২৫ ০০ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অল্লু অর্জুনের ছবি। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে ১০০০ কোটি টাকা ক্লাবে নাম লিখিয়েছে। পুষ্পা সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ পৌঁছে গিয়েছিল উন্মাদনায়। আর পুষ্পা হিসাবে আল্লু এতটাই জনপ্রিয় এইমুহূর্তে যে তিনি ছাড়া অন্য কোনও অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে জানেন কি, আল্লু অর্জুনের আগে পুষ্পা সাজার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে?
আজ্ঞে হ্যাঁ। প্রকাশ্যে একথা ফাঁস করেছিলেন খোদ শাহরুখ-ই। ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন শাহরুখ। সঙ্গে অবশ্য এও জানিয়েছিলেন কেন ফিরিয়েছিলেন পুষ্পা সাজার প্রস্তাব? ভিকি মজার ছলে জানান আমির খানের আগে লাল সিং চড্ডা ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি। শোনামাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, “আমিরেরও করা উচিত হয়নি সে ছবি।” এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই ছদ্ম আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, “ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।” শোনামাত্রই, প্রেক্ষাগৃহে বসা সমস্ত দর্শক হর্ষধ্বনি দিয়ে উঠেছিলেন।
Shah Rukh Khan and Vicky Kaushal did Allu Arjun's walk and beard style from Pushpa before dancing on Oo Antava at IIFA pic.twitter.com/pq4vDYBc2r
— sohom (@AwaaraHoon) September 28, 2024
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকা যায় করেছে ‘পুষ্পা ২’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় জেরবার আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ চার সপ্তাহ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি