মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিডনিতে দেখা যাবে রোহিতকে? হিটম্যানের মত পরিস্থিতিতেই পড়তে হয়েছিল বিশ্বের তাবড় তাবড় কিছু অধিনায়কদের, জানেন তাঁদের নাম?

Kaushik Roy | ০২ জানুয়ারী ২০২৫ ০০ : ০৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে চলতি বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্ট। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ শিরোনামে রয়েছেন ভারত অধিনায়ক রোহিক শর্মা। আদৌ তিনি দলে থাকছেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। কোনও কোনও রিপোর্ট বলছে, আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে ইতি টানতে চলেছেন রোহিত। গোটা সিরিজে ব্যাট হাতে রান পাননি হিটম্যান। প্রশ্ন উঠেছে তাঁর অধিনায়ক্তন নিয়েও। তবে বিশ্বের তাবড় তাবড় কিছু অধিনায়ক রয়েছেন যাদের ভারত অধিনায়কের মত ঠিক এমনই পরিস্থিতিতে পড়তে হয়েছে। দলে সাফল্য আনতে নিজের অফ ফর্ম নিয়ে জায়গা ছেড়ে দিয়েছেন তাঁরা। দেখে নেওয়া হোক এমন কিছু অধিনায়কের নাম।

 

মিসবাহ-উল-হক: ২০১৪ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার একদিনের সিরিজে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের অফ ফর্ম চলছিল। প্রথম দুই ম্যাচে তিনি ০ এবং ১৫ রান করেন, যেখানে পাকিস্তান বড় ব্যবধানে পরাজিত হয়। নিজের ব্যর্থতা স্বীকার করে মিসবাহ তৃতীয় ওয়ান ডে থেকে নিজেকে সরিয়ে নেন এবং অধিনায়কত্ব দেন শাহিদ আফ্রিদিকে। যদিও তাতে লাভ হয়নি। অধিনায়ক বদলের পরেও পাকিস্তান ম্যাচটি হেরে যায়।

 

দীনেশ চান্দিমাল: ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল রান পাচ্ছিলেন না। সেমিফাইনাল ও ফাইনালের আগে দলে ভারসাম্য রক্ষার জন্য নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। লাসিথ মালিঙ্গা অধিনায়কত্ব গ্রহণ করেন এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়।

 

মাইক ডেনেস: ১৯৭৪ সালের অ্যাশেজ সিরিজে প্রথম দুই টেস্টে হেরে ও তৃতীয় টেস্ট ড্র করার পর ইংল্যান্ড অধিনায়ক মাইক ডেনেস তাঁর অফ ফর্মের কথা স্বীকার করে চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। টনি গ্রেগ অধিনায়কত্ব করলেও জিততে পারেনি ইংল্যান্ড। ডেনেস পরের টেস্টে ফিরলেও অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

 

মাইকেল ক্লার্ক: ২০১৫ সালে ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে বাদ দেননি। তাঁর ফর্ম ও নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল ক্রিকেট মহলে।

 

ব্রেন্ডন ম্যাককালাম: ২০১৬ সালে এক চ্যালেঞ্জিং সিরিজের পর নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ব্যাট হাতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও অধিনায়কত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

 

অ্যালিস্টার কুক: ২০১৬ সালে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের ফর্ম প্রশ্নের মুখে পড়ে। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের পর তিনি ২০১৭ সালের শুরুতে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। যদিও তিনি সরাসরি নিজেকে বাদ দেননি, অফ ফর্মের চাপই ছিল তাঁর সিদ্ধান্তের পেছনের মূল কারণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া